সর্বশেষ

সারাদেশ

জয়পুরহাটে চলন্ত ট্রেন থেকে পড়ে নীলসাগর এক্সপ্রেসের ক্যান্টিন বয় নিহত

স্টাফ রিপোর্টার, জয়পুরহাট
স্টাফ রিপোর্টার, জয়পুরহাট

শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬ ২:৪৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
জয়পুরহাটে চলন্ত ট্রেন থেকে পড়ে রাশেদুল ইসলাম নামের এক রেলওয়ে ক্যান্টিন বয় নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে জয়পুরহাট সদর উপজেলার তেঘর রেলগেট এলাকায় নীলসাগর এক্সপ্রেস ট্রেনে এই দুর্ঘটনা ঘটে। অসাবধানতাবশত পা পিছলে পড়ে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানা গেছে।

নিহত রাশেদুল ইসলাম গাইবান্ধার ফুলছড়ি উপজেলার পূর্ব গাছগাছি গ্রামের আরমান হোসেনের ছেলে। তিনি ঢাকা থেকে চিলাহাটিগামী আন্তঃনগর ‘নীলসাগর এক্সপ্রেস’ ট্রেনের খাবার গাড়িতে কর্মী হিসেবে নিয়োজিত ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দারা জানান, বৃহস্পতিবার দুপুরে নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি জয়পুরহাট সদর উপজেলার তেঘর রেলগেট এলাকা অতিক্রম করার সময় ট্রেনের দরজা দিয়ে অসাবধানতাবশত লাইনে পড়ে যান রাশেদুল। এতে তিনি মাথায় ও শরীরে গুরুতর আঘাত পেয়ে রক্তাক্ত হন।

আহতাবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত জয়পুরহাট জেনারেল হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, অসাবধানতাবশত এই দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিষয়টি সান্তাহার রেলওয়ে পুলিশকে অবহিত করা হয়েছে এবং তারা এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন।

১০৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন