সর্বশেষ

সারাদেশ

ঈশ্বরগঞ্জে জমি বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, পুকুরে চুবিয়ে হত্যার চেষ্টা

আওলাদ হোসেন রুবেল, ময়মনসিংহ
আওলাদ হোসেন রুবেল, ময়মনসিংহ

শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬ ১২:৪৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে একটি অসহায় পরিবারের ওপর বর্বর হামলার ঘটনা ঘটেছে। উপজেলার রাজিবপুর ইউনিয়নের মাইজহাটি গ্রামে সংঘটিত এই হামলায় বাড়ি-ঘর ভাঙচুর ছাড়াও এক যুবককে পুকুরে চুবিয়ে হত্যার চেষ্টা ও নারীদের শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। ভুক্তভোগী পরিবারটি বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।
বাড়িতে হামলা-ভাঙচুর

স্থানীয় সূত্রে জানা গেছে, ঈশ্বরগঞ্জের মাইজহাটি গ্রামের বাসিন্দা আনোয়ার হোসেনের পরিবারের সঙ্গে তাঁর আপন চাচাতো ভাই ও ভাতিজাদের দীর্ঘদিন ধরে জমি-জমা নিয়ে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন জমিতে কাজ করার সময় অসাবধানতাবশত একটি আইল ভেঙে পানি প্রতিপক্ষের জমিতে চলে যায়। এই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে প্রতিপক্ষরা আনোয়ারের বাড়িতে চড়াও হয়।

অভিযোগ অনুযায়ী, হামলার সময় আনোয়ার হোসেন বাড়ির পুকুরে গোসল করছিলেন। বিবাদী ইসরাফিলের নির্দেশে হাবীব মিয়া নামের এক তরুণ তাঁকে পুকুরের পানিতে চুবিয়ে ধরে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালায়। আনোয়ারের চিৎকার শুনে তাঁর ছোট ভাই নজরুল ইসলাম ও পরিবারের নারীরা এগিয়ে এলে তাঁদের ওপরও বর্বর নির্যাতন চালানো হয়।

উদ্ধার করতে আসা স্বজনদের মারধরের পাশাপাশি নারীদের শ্লীলতাহানি ও ঘরের আসবাবপত্রসহ একটি অটোরিকশা ভাঙচুর করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে প্রতিবেশীরা ছুটে এলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়। আহতদের উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

এ ঘটনায় আনোয়ার হোসেন বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে ঈশ্বরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আজম জানান, অভিযোগটি খতিয়ে দেখে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

১১৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন