সর্বশেষ

জাতীয়

স্বৈরাচারের পুনরুত্থানের পথ সুগম করছেন কিনা- ভেবে দেখার আহ্বান 

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ৫ আগস্ট, ২০২৬ ৭:১২ অপরাহ্ন

শেয়ার করুন:
ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে কেউ কেউ অহেতুক ইস্যু তৈরি করে দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, এমন পরিস্থিতি তৈরি করে তারা নিজেদের অজান্তেই পতিত ও পরাজিত স্বৈরাচারের পুনরুত্থানের পথ তৈরি করছেন কি না, তা ভেবে দেখা প্রয়োজন।
প্রধানমন্ত্রী তারেক রহমান

রাজধানীর শেরেবাংলা নগরে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন অনুষ্ঠানে বুধবার তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, আজকের দিনটি বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাসে আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক। দীর্ঘ দেড় দশকের বেশি সময় ধরে চলা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হাজারো মানুষ গুম, অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছেন। অনেক মানুষ হামলা, হয়রানি ও মিথ্যা মামলার কারণে বছরের পর বছর স্বাভাবিক জীবন থেকে বিচ্ছিন্ন ছিলেন।

তিনি বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে ছাত্র, জনতা, নারী ও শিশুসহ বহু মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন হাজার হাজার মানুষ। আন্দোলনে নিহত ও আহতদের পরিবারের প্রতি গভীর সহানুভূতি ও সমবেদনা জানান তিনি।

তারেক রহমান অভিযোগ করেন, গণঅভ্যুত্থান দমনে তৎকালীন ফ্যাসিস্ট শক্তি নৃশংসতা চালিয়েছিল। তিনি বলেন, গুম, খুন ও অপহরণকে একসময় স্বাভাবিক ঘটনায় পরিণত করা হয়েছিল। এসব ঘটনার বিচার আইনের যথাযথ প্রক্রিয়ায় হবে বলেও জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ শুধু ২০২৪ সালের ঘটনাবলির স্মারক নয়, বরং বাংলাদেশের সামগ্রিক গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস সংরক্ষণের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। এই জাদুঘরে শহীদদের পরিচয় ও জীবনকথা, আহতদের সাক্ষ্য, অংশগ্রহণকারীদের অভিজ্ঞতা, আলোকচিত্র, ভিডিও, সংবাদ প্রতিবেদন, পোস্টার, গ্রাফিতি, শিল্পকর্মসহ বিভিন্ন উপাদান সংরক্ষিত থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।

তিনি বলেন, জাদুঘরটি কোনো ব্যক্তি, দল বা গোষ্ঠীর একক রাজনৈতিক ভাষ্য প্রতিষ্ঠার জায়গা হবে না। ২০২৪ সালের গণঅভ্যুত্থান কোনো একক ব্যক্তি বা দলের নয়, বরং গণতন্ত্রকামী জনগণের আন্দোলন।

তারেক রহমান বলেন, বাংলাদেশের ইতিহাসে মুক্তিযুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের সংগ্রাম, আর ২০২৪ সালের গণঅভ্যুত্থান ছিল দেশ ও জনগণের স্বাধীনতা রক্ষার আন্দোলন। ভবিষ্যৎ প্রজন্ম এই জাদুঘরের মাধ্যমে দেশের গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাস জানতে পারবে বলে তিনি আশা প্রকাশ করেন।

১৫০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন