জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের পর ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী
বুধবার, ৫ আগস্ট, ২০২৬ ৫:৪০ অপরাহ্ন
শেয়ার করুন:
রাজধানীর শেরেবাংলা নগরে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনের পর তিনি আমন্ত্রিত অতিথিদের সঙ্গে জাদুঘরের বিভিন্ন গ্যালারি ঘুরে দেখেন এবং সেখানে সংরক্ষিত আলোকচিত্র, দলিল, স্মারক ও ঐতিহাসিক প্রদর্শনী পরিদর্শন করেন। আগামীকাল বৃহস্পতিবার থেকে জাদুঘরটি সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হবে।
রাজধানীর শেরেবাংলা নগরে প্রতিষ্ঠিত ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় ফলক উন্মোচনের মাধ্যমে জাদুঘরটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
উদ্বোধনের পর প্রধানমন্ত্রী আমন্ত্রিত অতিথিদের সঙ্গে নিয়ে জাদুঘরের বিভিন্ন গ্যালারি ও প্রদর্শনী ঘুরে দেখেন। এ সময় তিনি জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন পর্যায় তুলে ধরা আলোকচিত্র, ঐতিহাসিক দলিল, স্মারক এবং ঘটনাপ্রবাহভিত্তিক প্রদর্শনী পরিদর্শন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সরকারের বিভিন্ন মন্ত্রী, সামরিক ও বেসামরিক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, আত্মত্যাগ এবং সংগ্রামের স্মৃতি সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে সেই ইতিহাস তুলে ধরার লক্ষ্যেই এই স্মৃতি জাদুঘর প্রতিষ্ঠা করা হয়েছে।
উদ্বোধনের দিনটি বিশেষভাবে আমন্ত্রিত অতিথি ও শহীদ পরিবারের সদস্যদের জন্য নির্ধারিত ছিল। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার (৬ আগস্ট) থেকে সাধারণ দর্শনার্থীরা জাদুঘরটি পরিদর্শনের সুযোগ পাবেন।
১৪২ বার পড়া হয়েছে