সর্বশেষ

সারাদেশ

নড়াইলে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

স্টাফ রিপোর্টার, নড়াইল
স্টাফ রিপোর্টার, নড়াইল

বুধবার, ৫ আগস্ট, ২০২৬ ২:২৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নড়াইলে নানা কর্মসূচির মধ্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে। ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে মডেল মসজিদে আয়োজিত এই অনুষ্ঠানে কোরআন খতম, আলোচনা সভা ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

মঙ্গলবার বিকেলে নড়াইল সদর উপজেলা মডেল মসজিদে আয়োজিত এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশন জেলা কার্যালয়ের উপ-পরিচালক আবু বাকির রিয়াজুল হক। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) টি, এম রাহসিন কবির।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ইমাম সমিতির সভাপতি মুফতি ওয়াকিউজ্জামান, সাধারণ সম্পাদক মাওলানা বিলাল হোসাইন এবং ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার খন্দকার দেলোয়ার হোসেন। সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের গুরুত্ব তুলে ধরে বলেন, এই আন্দোলন ছিল দীর্ঘদিনের গণঅসন্তুোষ, গভীর দেশপ্রেম ও গণতন্ত্র প্রতিষ্ঠার সম্মিলিত আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ।

বক্তারা আরও উল্লেখ করেন, ছাত্র-জনতার নজিরবিহীন ঐক্যের ফলেই ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটেছে এবং দেশের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। দেশের জন্য শহীদদের এই আত্মত্যাগ ও রক্তদান আগামী প্রজন্মের জন্য চিরকাল অনুপ্রেরণা হয়ে থাকবে বলে তারা মন্তব্য করেন।

মূল আলোচনা শেষে দেশের কল্যাণ ও শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মুফতি ওয়াকিউজ্জামান। এর আগে কর্মসূচির অংশ হিসেবে কোরআন খতম সম্পন্ন করা হয়। এ সময় ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা, মাঠকর্মী, শিক্ষক এবং বিভিন্ন শ্রেণি-পেশার ধর্মপ্রাণ মানুষ উপস্থিত ছিলেন।

১২১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন