সর্বশেষ

জাতীয়

জুলাই স্মৃতি জাদুঘরের টিকিট ৫০ টাকা নির্ধারণ, ৬ আগস্ট থেকে খোলা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬ ৭:৩০ অপরাহ্ন

শেয়ার করুন:
রাজধানীতে নির্মিত জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন হবে বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায়। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথম দিন জাদুঘরটি শুধু শহীদ পরিবারের সদস্যদের জন্য উন্মুক্ত থাকবে। পরদিন ৬ আগস্ট থেকে সাধারণ দর্শনার্থীরা নির্ধারিত টিকিটের মাধ্যমে জাদুঘর পরিদর্শনের সুযোগ পাবেন।
জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর

জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন উপলক্ষে মঙ্গলবার (৪ আগস্ট) সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী।

তিনি বলেন, জাদুঘরের নির্মাণ, সংরক্ষণ বা ব্যবস্থাপনা নিয়ে কোনো ধরনের সুনির্দিষ্ট অনিয়মের অভিযোগ পাওয়া গেলে তা গুরুত্বের সঙ্গে তদন্ত করা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম জানান, উদ্বোধনের পর প্রধানমন্ত্রী জাদুঘরের বিভিন্ন গ্যালারি ও প্রদর্শনী ঘুরে দেখবেন। একই দিনে জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে নানা কর্মসূচি পালন করা হবে। এ উপলক্ষে বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে একটি সাংস্কৃতিক কনসার্টেরও আয়োজন রয়েছে।

তিনি আরও বলেন, সময়ের সঙ্গে জাদুঘরে নতুন তথ্য, নিদর্শন ও দলিল সংযোজনের মাধ্যমে এটিকে আরও সমৃদ্ধ করা হবে।

সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ড. জাহেদ উর রহমান জানান, উদ্বোধনের দিন জাদুঘরটি কেবল শহীদ পরিবারের সদস্যদের জন্য উন্মুক্ত থাকবে। ৬ আগস্ট থেকে সাধারণ দর্শনার্থীরা টিকিট কেটে প্রবেশ করতে পারবেন।

তিনি জানান, প্রাপ্তবয়স্কদের জন্য প্রবেশমূল্য নির্ধারণ করা হয়েছে ৫০ টাকা এবং শিশুদের জন্য ২৫ টাকা।

সংস্কৃতি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, উদ্বোধনী অনুষ্ঠানে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের প্রতিনিধিসহ কূটনীতিক, শিক্ষাবিদ, সংস্কৃতিজন, রাজনৈতিক ব্যক্তিত্ব, জুলাই যোদ্ধা, শহীদ পরিবারের সদস্য এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত থাকবেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান, সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এবং প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি, তথ্য ও সম্প্রচার এবং সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ড. জাহেদ উর রহমানের। অনুষ্ঠান শেষে জাদুঘরের মহাপরিচালক অতিথি ও সংশ্লিষ্টদের ধন্যবাদ জানাবেন।

১৩৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন