সর্বশেষ

সারাদেশ

ঠাকুরগাঁওয়ে ১৪ উদ্যোক্তার মাঝে ১১ লাখ ২০ হাজার টাকার অনুদান বিতরণ

স্টাফ রিপোর্টার, ঠাকুরগাঁও
স্টাফ রিপোর্টার, ঠাকুরগাঁও

শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬ ১২:৩৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ঠাকুরগাঁওয়ে পরিবেশবান্ধব প্রযুক্তির প্রসার ও টেকসই ক্ষুদ্র উদ্যোগের উন্নয়ন নিশ্চিত করতে ১৪ জন উদ্যোক্তার মাঝে ১১ লাখ ২০ হাজার টাকার আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) এই মহতী উদ্যোগ গ্রহণ করে। সোলার ইরিগেশন এবং পরিবেশবান্ধব আধুনিক হ্যামার মেশিন ক্রয়ের লক্ষ্যে এই অনুদান প্রদান করা হয়।
অনুদানের চেক প্রদান

বৃহস্পতিবার ঠাকুরগাঁও শহরের ইএসডিও প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে এই অনুদানের চেক হস্তান্তর করা হয়। ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)-এর আয়োজনে টেকসই ক্ষুদ্র উদ্যোগ এবং পরিবেশবান্ধব রূপান্তর প্রকল্পের অধীনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সুবিধাভোগী উদ্যোক্তাদের হাতে চেক তুলে দেন ইএসডিও-এর প্রশাসন বিভাগের পরিচালক অধ্যক্ষ ড. সেলিমা আখতার। তিনি তাঁর বক্তব্যে ধান উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণে পরিবেশবান্ধব প্রযুক্তির গুরুত্বের ওপর বিশেষভাবে জোর দেন।

ড. সেলিমা আখতার বলেন, আধুনিক ও পরিবেশবান্ধব প্রযুক্তির সঠিক ব্যবহার গ্রামীণ অর্থনৈতিক রূপান্তরে বড় ভূমিকা রাখবে। সোলার ইরিগেশন ও হ্যামার মেশিনের মতো সবুজ প্রযুক্তি ব্যবহার করে উদ্যোক্তারা শুধু নিজেদের স্বাবলম্বী করবেন না, বরং টেকসই পরিবেশ গঠনেও সহায়তা করবেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইএসডিএফ-এর ব্যবস্থাপনা পরিচালক শ্বাশ্বত জামানসহ ইএসডিও-এর ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় রাইস মিল সাব-সেক্টরের সুবিধাভোগী উদ্যোক্তারা। গ্রামীণ পর্যায়ে সবুজ প্রবৃদ্ধি ও পরিবেশবান্ধব প্রযুক্তির প্রসারে আগামী দিনেও এমন সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেয় আয়োজক সংস্থাটি।

১১৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন