সর্বশেষ

সারাদেশ

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমন গ্রেপ্তার

হাসান ফেরদৌস, চট্টগ্রাম
হাসান ফেরদৌস, চট্টগ্রাম

বুধবার, ২৯ জুলাই, ২০২৬ ৯:৪০ অপরাহ্ন

শেয়ার করুন:
চট্টগ্রামের সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনকে পাঁচ সহযোগীসহ গ্রেপ্তার করেছে চট্টগ্রাম জেলা পুলিশের একটি দল। বুধবার সকালে যশোর থেকে তাঁদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
ডেভিড ইমন

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মাসুদ আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা সবাই শুটার হিসেবে পরিচিত। তাঁদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, মোবারক হোসেন ইমন চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর এলাকার বাসিন্দা। তাঁর বিরুদ্ধে হত্যা, অস্ত্র, চাঁদাবাজিসহ অন্তত ১৫টি মামলা রয়েছে। গত কয়েক বছরে চট্টগ্রামের বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে তাঁর নাম আলোচনায় আসে।

পুলিশ জানায়, ইমন বিদেশে পলাতক সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে কাজ করতেন। বর্তমানে চট্টগ্রামে ওই চক্রের অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনায় তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে পুলিশের দাবি।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভাষ্য অনুযায়ী, ২০২৫ সালের ৩০ মার্চ বাকলিয়া এলাকায় জোড়া খুন এবং একই বছরের ২৩ মে পতেঙ্গা সমুদ্রসৈকত এলাকায় সন্ত্রাসী ঢাকাইয়া আকবর হত্যা মামলাসহ একাধিক মামলায় ইমনের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।

পুলিশ আরও জানিয়েছে, ইমনের কাছে ১৫ থেকে ২০টি আগ্নেয়াস্ত্র রয়েছে—এমন তথ্য তাদের কাছে আছে। বাকলিয়ার জোড়া খুনের ঘটনায় অস্ত্র সরবরাহ ও মোটরসাইকেল ব্যবস্থাপনায় তাঁর ভূমিকা ছিল বলেও দাবি করেছে পুলিশ।

পুলিশের তথ্যমতে, বড় সাজ্জাদের অপরাধচক্রে প্রায় ৫০ জন শুটার ও সহযোগী সক্রিয় রয়েছে। এই চক্রের নেতৃত্বে বর্তমানে ইমন ও মোহাম্মদ রায়হান রয়েছেন বলে জানিয়েছে পুলিশ। রায়হানের বিরুদ্ধেও হত্যা, অস্ত্র ও চাঁদাবাজির অভিযোগে একাধিক মামলা রয়েছে।

১২৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন