সর্বশেষ

সারাদেশ

ময়মনসিংহে স্বামীকে হত্যার দায়ে দ্বিতীয় স্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ড

আওলাদ হোসেন রুবেল, ময়মনসিংহ
আওলাদ হোসেন রুবেল, ময়মনসিংহ

বুধবার, ২৯ জুলাই, ২০২৬ ৯:১৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ময়মনসিংহে পারিবারিক কলহের জেরে স্বামীকে শ্বাসরোধ করে হত্যার দায়ে দ্বিতীয় স্ত্রী আফরোজা শেখ ইতিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার দুপুরে বিশেষ দায়রা জজ আদালতের বিচারক এই রায় ঘোষণা করেন। একই সাথে আসামিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
দ্বিতীয় স্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ড

আদালত সূত্রে জানা যায়, নিহত শফিকুল ইসলাম সপু তাঁর প্রথম স্ত্রী ও সন্তানদের সাথে নিয়মিত যোগাযোগ রাখতেন। এই বিষয়টি নিয়ে তাঁর দ্বিতীয় স্ত্রী আফরোজা শেখ ইতির সাথে প্রায়শই পারিবারিক কলহ ও ঝগড়াঝাটি লেগে থাকত। এই বিরোধের জের ধরেই ২০১৯ সালের ১০ জুন সন্ধ্যায় ইতি অত্যন্ত নৃশংসভাবে স্বামী সপুকে শ্বাসরোধ করে হত্যা করেন।

হত্যাকাণ্ডের পর অপরাধ আড়াল করতে ইতি তাঁর স্বামীর মরদেহটি নগরীর হাবুন ব্যাপারী মোড় এলাকার বাড়ির সামনের পুকুরের কচুরিপানার ভেতরে লুকিয়ে রাখেন। পরবর্তীতে ঘটনার তিন দিন পর অর্থাৎ ১৩ জুন ওই পুকুর থেকে ভাসমান অবস্থায় সপুর মরদেহ উদ্ধার করে পুলিশ।

এই নির্মম হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের মা বাদী হয়ে কোতোয়ালী মডেল থানায় ইতি এবং তাঁর ভাই দ্বীন ইসলামকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটির দীর্ঘ তদন্ত ও সাক্ষ্যগ্রহণ শেষে বিজ্ঞ আদালত অভিযুক্ত ইতির বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হওয়ায় তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। অন্যদিকে, অভিযোগ প্রমাণিত না হওয়ায় ইতির ভাই দ্বীন ইসলামকে বেকসুর খালাস দেওয়া হয়।

১১৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন