সর্বশেষ

সারাদেশ

কাশিয়ানীতে আওয়ামী লীগের ৩ নেতার একযোগে পদত্যাগ

বাদল সাহা, গোপালগঞ্জ
বাদল সাহা, গোপালগঞ্জ

বুধবার, ২৯ জুলাই, ২০২৬ ১০:০৩ অপরাহ্ন

শেয়ার করুন:
গোপালগঞ্জের কাশিয়ানীতে সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগের স্থানীয় ৩ নেতা একযোগে পদত্যাগ করেছেন। আজ বুধবার দুপুরে কাশিয়ানী প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা এই আনুষ্ঠানিক ঘোষণা দেন।
৩ নেতার একযোগে পদত্যাগ

পদত্যাগকারী নেতারা হলেন কাশিয়ানী উপজেলার ৬ নম্বর রাতইল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. শফিকুল ইসলাম, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক মো. বদরুল ইসলাম এবং সদস্য নয়ন মোল্যা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পদত্যাগকারী নেতারা জানান, তারা দীর্ঘদিন ধরে নানা শারীরিক অসুস্থতা এবং ব্যক্তিগত ব্যবসায়িক ব্যস্ততায় ভুগছেন। এই বাস্তবতায় দলের কোনো কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নেওয়া তাদের পক্ষে সম্ভব হচ্ছে না। তাই সজ্ঞানে ও স্বেচ্ছায় তারা নিজ নিজ পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন এবং এখন থেকে আওয়ামী লীগের রাজনীতির সাথে তাদের কোনো সম্পর্ক থাকবে না।

১২৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন