সর্বশেষ

সারাদেশ

মুন্সীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো পক্ষকালব্যাপী বৃক্ষমেলা ২০২৬

নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ
নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ

বুধবার, ২৯ জুলাই, ২০২৬ ১১:৪১ অপরাহ্ন

শেয়ার করুন:
পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে মুন্সীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে শুরু হয়েছে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৬। জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ মেলার উদ্বোধন করেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোঃ কামরুজ্জামান। ‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এই মেলা সর্বস্তরের মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।
পক্ষকালব্যাপী বৃক্ষমেলা ২০২৬ উদ্বোধন

জেলা প্রশাসন ও ঢাকা সামাজিক বন বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত এই উদ্বোধনের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম পিপিএম, জেলা পরিষদের প্রশাসক এ.কে.এম. ইরাদত এবং বিভাগীয় বন কর্মকর্তা শারমীন আক্তার। এছাড়া স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, সাংবাদিকবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে অংশ নেন।

মেলার আনুষ্ঠানিক উদ্বোধনের আগে সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে মেলা প্রাঙ্গণে এসে শেষ হয়। এরপর বেলুন উড়িয়ে মেলার শুভ উদ্বোধন করেন অতিথিবৃন্দ। উদ্বোধন শেষে অতিথিরা মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং গাছের চারা রোপণের গুরুত্ব নিয়ে আলোচনা করেন।

উদ্বোধনী পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথি মোঃ কামরুজ্জামান বলেন, বর্তমান সরকারের পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের যে লক্ষ্যমাত্রা রয়েছে, তা কেবল পরিবেশ রক্ষার কর্মসূচি নয়, এটি দেশের সামাজিক ও অর্থনৈতিক মুক্তির হাতিয়ার। এর মাধ্যমে গ্রামীণ অর্থনীতি চাঙ্গা হবে এবং বিপুল কর্মসংস্থান সৃষ্টি হবে।

সভায় বক্তারা জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় বনায়ন বৃদ্ধির ওপর জোর দেন। পরিবেশের ভারসাম্য রক্ষায় শুধু গাছ লাগানোই যথেষ্ট নয়, বরং দেশীয় প্রজাতির গাছ সংরক্ষণ ও জীববৈচিত্র্য রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। এছাড়া প্রতিটি শিক্ষার্থীর জন্য ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ নীতি বাস্তবায়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

১২৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন