সর্বশেষ

সারাদেশ

কলাপাড়াকে আদর্শ নগরী করে গড়তে সৌরবিদ্যুৎ চালুর দাবি

এ এম মিজানুর রহমান বুলেট, কুয়াকাটা
এ এম মিজানুর রহমান বুলেট, কুয়াকাটা

বুধবার, ২৯ জুলাই, ২০২৬ ৯:৪৫ অপরাহ্ন

শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়া পৌরসভাকে পরিবেশবান্ধব ও আদর্শ নগরী হিসেবে গড়ে তুলতে শতভাগ রুফটপ সোলার বা সৌরবিদ্যুৎ চালুর দাবি জানানো হয়েছে। আজ বুধবার কলাপাড়া পৌরসভা চত্বরে আয়োজিত এক যৌথ মানববন্ধনে পরিবেশবাদী বিভিন্ন সংগঠন ও স্থানীয় নাগরিক সমাজ এই দাবি জানান। মানববন্ধন শেষে এ বিষয়ে পৌর প্রশাসকের কাছে একটি স্মারকলিপিও হস্তান্তর করা হয়।
সৌরবিদ্যুৎ চালুর দাবি

পরিবেশবাদী সংগঠন প্রান্তজন ট্রাস্ট, ফোরাম অন ইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট (এফইডি) বরিশাল, ক্লিন এবং বাংলাদেশ ওয়ার্কিং গ্রুপ অন ইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্টের (বিডব্লিউজিইডি) যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। কলাপাড়া পৌরসভা চত্বরে আয়োজিত মানববন্ধনে বিভিন্ন পরিবেশকর্মী, নাগরিক সমাজের প্রতিনিধি, শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

মানববন্ধন শেষে কলাপাড়া পৌর প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। পৌর প্রশাসকের পক্ষে এই স্মারকলিপি গ্রহণ করেন পৌর নির্বাহী কর্মকর্তা কাব্য লাল চক্রবর্তী। প্রতিবেশ ও উন্নয়ন ফোরাম-পটুয়াখালীর আহ্বায়ক অমল মুখার্জির সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন সদস্য সচিব মোঃ নজরুল ইসলাম, মেজবাহউদ্দিন মাননু, নুরুল হক, নাজমুস সাকিব, মোঃ হাবিবুর রহমান এবং সাইফুল্লাহ মাহমুদ।

কর্মসূচিতে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা এবং পরিবেশবান্ধব টেকসই নগর উন্নয়ন নিশ্চিত করতে স্থানীয় সরকারের নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ করার এখনই উপযুক্ত সময়। কলাপাড়া পৌরসভার অধীনস্থ সব প্রশাসনিক ভবন ও সরকারি স্থাপনায় ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ বা রুফটপ সোলার স্থাপন করলে দীর্ঘমেয়াদে বিদ্যুৎ খরচ যেমন কমবে, তেমনই পরিবেশের ভারসাম্য রক্ষা পাবে।

বক্তারা আরও উল্লেখ করেন, সরকারের বিদ্যমান নেট মিটারিং সুবিধাকে কাজে লাগিয়ে কলাপাড়া পৌরসভার বাসস্ট্যান্ড, যাত্রী ছাউনি, পার্ক, এবং লেকের ওয়াকওয়েতে সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালু করা সম্ভব। উৎপাদিত উদ্বৃত্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের মাধ্যমে পৌরসভার জন্য একটি নতুন আয়ের উৎস তৈরি হতে পারে, যা স্থানীয় অর্থনীতিকে আরও গতিশীল করবে।

মানববন্ধনের সমাপনী বক্তব্যে পরিবেশবিদরা কলাপাড়াকে দেশের অন্যতম প্রথম পরিচ্ছন্ন জ্বালানিনির্ভর নগর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে দ্রুত একটি সমন্বিত "পৌরসভা সোলার কর্মপরিকল্পনা" গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।

১২২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন