সর্বশেষ

সারাদেশ

‘বাল্যবিবাহকে না বলুন’: গোপালগঞ্জে সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত

বাদল সাহা, গোপালগঞ্জ
বাদল সাহা, গোপালগঞ্জ

সোমবার, ২৭ জুলাই, ২০২৬ ১১:৩৬ অপরাহ্ন

শেয়ার করুন:
গোপালগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক সচেতনতা বাড়াতে একটি ব্যতিক্রমী ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় ওয়াই ডাব্লিউ সি এ-এর রাইজআপ প্রকল্পের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। বাল্যবিবাহের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা তৈরি এবং তা রুখে দেওয়াই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য।

গোপালগঞ্জ উচ্চ বিদ্যালয় হলরুমে 'সচেতন হই পরিবর্তন আনি-সুন্দর আগামী গড়ি' প্রতিপাদ্যকে সামনে রেখে এই সচেতনতামূলক ক্যাম্পেইনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শোভন সরকার।

ক্যাম্পেইনে প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক শোভন সরকার বলেন, বাল্যবিবাহের ফলে একটি ছেলে বা মেয়ের মানসিকভাবে মৃত্যু ঘটে। এটি সমাজ ও রাষ্ট্রের জন্য একটি বড় অভিশাপ। তাই আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে বাল্যবিবাহকে 'না' বলতে হবে এবং এর বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

গোপালগঞ্জ ওয়াই ডাব্লিউ সি এ-এর সাধারণ সম্পাদক মলি বালার সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত এই আয়োজনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক লাকসানা লাকি এবং ওয়াই ডব্লিউ সি এ-এর সভানেত্রী মারিয়া হালদার। এছাড়া উপস্থিত ছিলেন রাইজআপ প্রকল্পের ইয়াং ওউমেন লিড খ্রীষ্টিনা দিয়া বালা ও ফিওনা এষা সরকার।

আলোচনা সভা শেষে রাইজআপ টিমের মাস্টার ট্রেইনারদের পরিচালনায় শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি সচেতনতামূলক নাটক প্রদর্শিত হয়। নাটকের মাধ্যমে বাল্যবিবাহের মারাত্মক শারীরিক ও মানসিক ক্ষতিকর দিকগুলো ফুটিয়ে তোলা হয়। একই সঙ্গে পিয়ার অ্যাডভোকেসির মাধ্যমে বাল্যবিবাহ প্রতিরোধে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

১২০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন