সর্বশেষ

সারাদেশ

সাতক্ষীরায় স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, দুই চিকিৎসকসহ বরখাস্ত ৩

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা
স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা

সোমবার, ২৭ জুলাই, ২০২৬ ১:১১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সাতক্ষীরায় বিভিন্ন সরকারি হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। পরিদর্শনে কর্তব্যরত অবস্থায় অবহেলা ও দীর্ঘদিনের অনুপস্থিতির অভিযোগে দুই চিকিৎসক এবং চুরির ঘটনায় এক নৈশপ্রহরীকে তাৎক্ষণিকভাবে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী

রবিবার সকালে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন সাতক্ষীরার তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক আকস্মিক পরিদর্শনে যান। সেখানে দীর্ঘ দিন ধরে অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত থাকার দায়ে ডা. শাওলী নানজিবা তন্নি নামের এক চিকিৎসককে এবং চুরির অভিযোগে নৈশপ্রহরী মোস্তফা বিশ্বাসকে তাৎক্ষণিকভাবে বরখাস্তের নির্দেশ দেওয়া হয়।

তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনের পর মন্ত্রী সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে যান। সেখানে তিনি হাসপাতালের রান্নাঘর, ওয়াশরুম ও বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং চিকিৎসাধীন রোগীদের সঙ্গে কথা বলে চিকিৎসার খোঁজখবর নেন। এ সময় এক মাসের বেশি সময় ধরে বিনা শান্তিতে অনুপস্থিত থাকায় ডা. সোহানা সেলিম নামের আরেক চিকিৎসককে বরখাস্তের নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী। পরবর্তীতে তিনি সাতক্ষীরা সদর হাসপাতালও পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের রোগীর সংখ্যার তুলনায় চিকিৎসকের অভাব রয়েছে। বিগত ১৭ বছরের স্বৈরশাসনে নতুন কোনো চিকিৎসক নিয়োগ দেওয়া হয়নি এবং চিকিৎসা খাতের উন্নয়নে কোনো নজর দেওয়া হয়নি। এই কারণেই বর্তমানে নানাবিধ সংকটের সৃষ্টি হয়েছে।

চিকিৎসা সেবার মান বাড়াতে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে তিনি বলেন, স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালগুলোকে ১০০ শয্যায় উন্নীত করার প্রক্রিয়া চলছে। দেশের প্রতিটি জেলা ও মেডিকেল কলেজ হাসপাতালে ৫০টি করে ডায়ালাইসিস মেশিন স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া প্রতিটি উপজেলায় ১০১ শয্যার ফিজিওথেরাপি ও আধুনিক প্যাথলজি সুবিধা গড়ে তোলা হবে, যেখানে পরবর্তীতে ১০টি করে ডায়ালাইসিস সেবা যুক্ত করা হবে।

মন্ত্রী আরও জানান, ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স ও ইউনিয়ন ফ্যামিলি প্ল্যানিং সেন্টারে পিপিপি মডেল চালুর পাশাপাশি অতি দ্রুত নাগরিকদের জন্য 'ই-হেলথ কার্ড' চালু করা হবে, যা সরাসরি প্রধানমন্ত্রীর তত্ত্বাবধানে রয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য ইজ্জত উল্লাহ, সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক, জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব, জেলা প্রশাসক মিজ কাওসার আজিজ এবং মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. কুদরাত-ই-খুদা প্রমুখ।

১২৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন