সর্বশেষ

গণমাধ্যম

প্রখ্যাত সাংবাদিক ওয়ালিউল বারী চৌধুরীর ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে কুষ্টিয়ায় স্মরণসভা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬ ১০:৫১ অপরাহ্ন

শেয়ার করুন:
মহান মুক্তিযুদ্ধের কলম সৈনিক, ভাষাসৈনিক ও প্রখ্যাত সাংবাদিক ওয়ালিউল বারী চৌধুরীর ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে কুষ্টিয়ায় স্মরণসভা অনুষ্ঠিত হবে। আগামী ২৫ জুলাই বিকেল সাড়ে ৪টায় কুষ্টিয়ার দিলীপ টাওয়ার কনফারেন্স হলে এ স্মরণসভার আয়োজন করা হয়েছে।
সাংবাদিক ওয়ালিউল বারী চৌধুরী

মহান মুক্তিযুদ্ধের কলম সৈনিক, ভাষাসৈনিক ও প্রখ্যাত সাংবাদিক ওয়ালিউল বারী চৌধুরীর ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে কুষ্টিয়ায় স্মরণসভা অনুষ্ঠিত হবে।

আগামী ২৫ জুলাই ২০২৬, শনিবার বিকেল সাড়ে ৪টায় কুষ্টিয়া শহরের দিলীপ টাওয়ার কনফারেন্স হলে এ স্মরণসভার আয়োজন করা হয়েছে। আন্দোলনের বাজার ডিজিটালের আয়োজনে অনুষ্ঠানে সাংবাদিক, লেখক, সাহিত্যিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত থাকবেন।

ওয়ালিউল বারী চৌধুরী ছিলেন স্বাধীনতা, ন্যায়, সত্য ও মানুষের অধিকারের প্রশ্নে আজীবন আপসহীন এক সংগ্রামী সাংবাদিক। মহান মুক্তিযুদ্ধের সময় মুক্তাঞ্চল থেকে প্রকাশিত প্রথম সংবাদপত্র হিসেবে পরিচিত ‘স্বাধীন বাংলা’র সম্পাদক হিসেবে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

এ ছাড়া তিনি সাপ্তাহিক ‘মশাল’, ‘ইস্পাত’ ও পাক্ষিক ‘সমীক্ষা’ পত্রিকার প্রকাশক ও সম্পাদক হিসেবে সাংবাদিকতা ও সংবাদপত্র জগতে অবদান রাখেন। ভাষা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে সাংবাদিকতার মাধ্যমে তিনি মানুষের অধিকার ও ন্যায়ের পক্ষে সোচ্চার ছিলেন।

স্মরণসভায় ওয়ালিউল বারী চৌধুরীর কর্মময় জীবন, সাংবাদিকতায় তাঁর অবদান এবং মহান মুক্তিযুদ্ধের সময় তাঁর ভূমিকা নিয়ে আলোচনা করা হবে। আয়োজকদের পক্ষ থেকে অনুষ্ঠানে সংশ্লিষ্ট সবাইকে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছেন আন্দোলনের বাজার পত্রিকার সম্পাদক আনিসুজ্জামান ডাবলু।

১২৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
গণমাধ্যম নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন