সর্বশেষ

আন্তর্জাতিক

দিল্লিতে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা সিজেপির, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬ ৪:৪২ অপরাহ্ন

শেয়ার করুন:
দাবি আদায় এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ককরোজ জনতা পার্টি (সিজেপি)। একই সময়ে নিরাপত্তাজনিত কারণে দিল্লির ১৬টি মেট্রো স্টেশন সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এদিকে পুলিশের অভিযানে আহত এক তরুণের একটি চোখের দৃষ্টিশক্তি হারানোর আশঙ্কার খবরও সামনে এসেছে।

ককরোজ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে বলেছেন, দাবি পূরণ এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ না হওয়া পর্যন্ত তাঁদের আন্দোলন চলবে। তিনি বলেন, সামাজিক কর্মী সোনম ওয়াংচুকের অনশনকে ব্যর্থ হতে দেওয়া হবে না এবং আন্দোলন আরও জোরদার করা হবে।

পরিস্থিতির প্রেক্ষাপটে দিল্লি মেট্রো রেল করপোরেশন (ডিএমআরসি) রাজধানীর ১৬টি মেট্রো স্টেশন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। তবে যাত্রীদের সুবিধার জন্য রাজীব চৌক, মান্ডি হাউস ও সেন্ট্রাল সেক্রেটারেট স্টেশনে আন্তঃলাইন পরিবর্তনের (ইন্টারচেঞ্জ) সুবিধা চালু রাখা হয়েছে।

এর আগে ২০ জুলাই সংসদ অভিমুখে সিজেপির পদযাত্রার সময় পুলিশের অভিযানে ১৯ বছর বয়সী এক আন্দোলনকারী আহত হন। পরিবারের সদস্যদের দাবি, পুলিশের ব্যবহৃত পেলেটের আঘাতে তাঁর ডান চোখ গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

আহত সাহিল লোচাব দক্ষিণ-পশ্চিম দিল্লির নাজাফগড় এলাকার বাসিন্দা। মঙ্গলবার দিল্লির এইমস জয়প্রকাশ নারায়ণ অ্যাপেক্স ট্রমা সেন্টারে তাঁর অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচারের সময় চিকিৎসকেরা তাঁর চোখ থেকে পেলেট অপসারণ করেন।

পরিবারের ভাষ্য অনুযায়ী, চিকিৎসকেরা জানিয়েছেন, চোখের মণি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় আক্রান্ত চোখে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার সম্ভাবনা খুবই কম, প্রায় ১ শতাংশ।

১২২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন