সর্বশেষ

সারাদেশ

সিরাজদিখানে কৃষক কার্ড অবহিতকরণ সভা ও কৃষি উপকরণ বিতরণ

নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ
নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ

বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬ ২:২৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মুন্সীগঞ্জের সিরাজদিখানে ডিজিটাল ও স্মার্ট কৃষি সেবা নিশ্চিতকরণের লক্ষ্যে ‘কৃষক কার্ড’ বিষয়ক এক বিশেষ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সিরাজদিখান উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এ অনুষ্ঠানে কৃষকদের মাঝে বিনামূল্যে গাছের চারা ও বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ করা হয়। সরকারের কৃষি বান্ধব নীতি বাস্তবায়নে কৃষক কার্ডের ভূমিকা তুলে ধরাই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য।

‘কৃষিই সমৃদ্ধি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মুন্সীগঞ্জের উপপরিচালক ড. মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ জুবায়ের হোসেন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এম. এ. জলিল এবং জেলা মৎস্য কর্মকর্তা মো. গোলাম মেহেদী হাসান।

এছাড়াও অনুষ্ঠানে সিরাজদিখান উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুম্পা ঘোষ এবং উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রফিকুল ইসলামসহ স্থানীয় কৃষি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত থেকে কৃষকদের নানা পরামর্শ প্রদান করেন।

সভায় বক্তারা বলেন, সরকারের নির্বাচনি ইশতেহার অনুযায়ী কৃষিকে আধুনিক, লাভজনক ও টেকসই করতে কৃষক কার্ড একটি মাইলফলক। এই কার্ডের মাধ্যমে প্রকৃত কৃষকদের নিয়ে একটি নির্ভরযোগ্য ডাটাবেজ তৈরি হচ্ছে। এর ফলে সরকারি প্রণোদনা, সার, বীজ, কৃষিঋণ এবং উন্নত প্রযুক্তি সরাসরি প্রকৃত কৃষকের হাতে অত্যন্ত স্বচ্ছতার সাথে পৌঁছে দেওয়া সম্ভব হবে।

অবহিতকরণ সভা শেষে উপস্থিত প্রান্তিক কৃষকদের মাঝে ফলদ ও বনজ গাছের চারা এবং আধুনিক কৃষি উপকরণ বিতরণ করা হয়। পরবর্তীতে উপজেলা পরিষদ চত্বরে একটি বৃক্ষরোপণ কর্মসূচি পালনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

১১৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন