সর্বশেষ

সারাদেশ

ইয়াজউদ্দিন রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজে আন্তঃক্লাস ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ
নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ

বুধবার, ২২ জুলাই, ২০২৬ ১০:২৬ অপরাহ্ন

শেয়ার করুন:
মুন্সীগঞ্জের ঐতিহ্যবাহী প্রেসিডেন্ট প্রফেসর ডঃ ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজে জাঁকজমকপূর্ণভাবে শুরু হয়েছে আন্তঃক্লাস ফুটবল টুর্নামেন্ট-২০২৬। বুধবার বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত বর্ণিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী। শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার প্রয়োজনীয়তা তুলে ধরে এই ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এবং অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ শরীফ উল্যাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মোঃ জুবায়ের হোসেন। এছাড়া বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থেকে উদ্বোধনী অনুষ্ঠান উপভোগ করেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ও অত্র প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি সৈয়দা নুরমহল আশরাফী বলেন, নিয়মিত খেলাধুলা শিক্ষার্থীদের মাঝে শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি এবং দলগতভাবে কাজ করার মানসিকতা গড়ে তোলে। তিনি তরুণ সমাজকে পড়াশোনার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান, যাতে তারা সুস্থ, মেধাবী ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে।

আনুষ্ঠানিক উদ্বোধন শেষে প্রধান অতিথি মাঠে নেমে অংশগ্রহণকারী দলগুলোর খেলোয়াড়দের সঙ্গে কুশল ও শুভেচ্ছা বিনিময় করেন। অত্যন্ত আনন্দঘন পরিবেশে শুরু হওয়া এই টুর্নামেন্টে বিদ্যালয়ের বিভিন্ন ক্লাসের দলগুলো প্রতিদ্বন্দ্বিতা করবে। টুর্নামেন্টের সার্বিক সাফল্যে তিনি অংশগ্রহণকারী সকল খেলোয়াড় ও আয়োজকদের আন্তরিক শুভকামনা জানান।

১৬৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন