সর্বশেষ

সারাদেশ

শিবালয়ে পাহারাদারকে বেঁধে ১০ লাখ টাকার স্পিডবোটের ইঞ্জিন লুট

স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ
স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ

বুধবার, ২২ জুলাই, ২০২৬ ৮:৪৫ অপরাহ্ন

শেয়ার করুন:
মানিকগঞ্জের শিবালয় উপজেলার আরিচা ঘাটে পাহারাদারকে হাত-পা বেঁধে আটকে রেখে দুটি স্পিডবোটের মূল্যবান ইঞ্জিন লুটের চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা স্পিডবোটের বডি মাঝনদীতে ফেলে রেখে আনুমানিক ১০ লাখ টাকা মূল্যের দুটি ইঞ্জিন নিয়ে পালিয়ে যায়। এই চুরির ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং পুলিশ আসামিদের ধরতে অভিযান শুরু করেছে।

মানিকগঞ্জের শিবালয় থানার আরিচা ঘাটে গত মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে এই চুরির ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে ৩ থেকে ৪ জনের একটি সংঘবদ্ধ চক্র ঘাটে হানা দেয়। এ সময় সেখানে পাহারার দায়িত্বে নিয়োজিত কোব্বাত আলী (৭০) নামের এক বৃদ্ধকে মারধর ও মুখ বেঁধে একটি ঘরের ভেতর আটকে রাখা হয়।

পাহারাদারকে কাবু করার পর দুর্বৃত্তরা ঘাট থেকে দুটি স্পিডবোট নিয়ে পাটুরিয়া ঘাটের দিকে রওনা দেয়। পরবর্তীতে বৃদ্ধ কোব্বাত আলীর আর্তচিৎকার শুনে আরিচা ঘাটে টহলরত পুলিশ সদস্যরা এগিয়ে আসেন এবং তাকে বন্দিদশা থেকে উদ্ধার করেন। ততক্ষণে চোর চক্র স্পিডবোট নিয়ে নদীপথে দূরে চলে যায়।

খবর পেয়ে রাতেই বোটের মালিক ও স্থানীয় বাসিন্দারা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথের মাঝনদীতে স্পিডবোট দুটি ভাসমান অবস্থায় পাওয়া যায়। তবে চোরেরা বোটের মূল বডি নদীতেই ফেলে রেখে অতি মূল্যবান দুটি ইঞ্জিন খুলে নিয়ে চম্পট দেয়। ভুক্তভোগী বোট মালিকদের দাবি, লুণ্ঠিত দুটি ইঞ্জিনের বর্তমান বাজারমূল্য প্রায় ১০ লাখ টাকা।

লুট হওয়া স্পিডবোট দুটির মালিকেরা হলেন শিবালয় উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক উজ্জ্বল ফকির এবং মানিকগঞ্জ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট বুলবুল আহমেদ। এমন চুরির ঘটনায় ঘাটের অন্যান্য ব্যবসায়ী ও বোট মালিকদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।

এ বিষয়ে শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, স্পিডবোটের ইঞ্জিন লুটের বিষয়টি পুলিশ অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। জড়িতদের দ্রুত শনাক্ত করে লুণ্ঠিত মালামাল উদ্ধার এবং অপরাধীদের আইনের আওতায় আনতে জোরদার পুলিশি অভিযান চলছে।

১২৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন