সর্বশেষ

আন্তর্জাতিক

ভারত পরিস্থিতি: আজও সংসদমুখী পদযাত্রা, যন্তর মন্তরে থাকবে সিজেপি

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬ ৪:৫০ অপরাহ্ন

শেয়ার করুন:
দিল্লির যন্তর মন্তরে চলমান অবস্থান কর্মসূচি অব্যাহত রেখে টানা দ্বিতীয় দিনের মতো মঙ্গলবার সংসদ ভবনের দিকে পদযাত্রার ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। দলের প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে জানিয়েছেন, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

দিল্লিতে সোমবারের সংঘর্ষের পরও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। দলের প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে জানিয়েছেন, মঙ্গলবার আবারও সংসদ অভিমুখে পদযাত্রা করবেন তাঁরা। একই সঙ্গে যন্তর মন্তরের অবস্থান কর্মসূচিও চালিয়ে যাওয়া হবে।

সোমবার রাতে ইন্ডিয়া টুডে ডিজিটালকে দেওয়া সাক্ষাৎকারে অভিজিৎ দিপকে বলেন, “আমরা আবার পদযাত্রা করব। আমরা এই বিক্ষোভস্থল ছেড়ে যাচ্ছি না।” তিনি জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।

গত ৬ জুন থেকে যন্তর মন্তরে অবস্থান করছেন সিজেপির নেতাকর্মীরা। তাঁদের প্রধান দাবি, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে হবে। এর আগে একই দাবিতে শিক্ষাবিদ ও সমাজকর্মী সোনম ওয়াংচুক অনশন শুরু করেছিলেন। পরে তাঁকে আটক করে সফদরজং হাসপাতালে নিয়ে যায় পুলিশ।

সোমবার সংসদের বর্ষাকালীন অধিবেশনের প্রথম দিনে সিজেপি ও সোনম ওয়াংচুকের সমর্থকেরা ‘সংসদ চলো’ কর্মসূচি পালন করেন। হাজারো বিক্ষোভকারী সংসদ ভবনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে তাঁদের সংঘর্ষ হয়।

পুলিশের দাবি, বিক্ষোভকারীদের একটি অংশ পাথর ছুড়েছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে এবং লাঠিচার্জ করে। অন্যদিকে বিক্ষোভকারীদের অভিযোগ, পুলিশ অতিরিক্ত বলপ্রয়োগ করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে পুলিশের লাঠিচার্জে আহত ব্যক্তিদের ভিডিও ছড়িয়ে পড়ে।

দিল্লি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সংঘর্ষে তাদের ১১৮ জনের বেশি সদস্য আহত হয়েছেন। ঘটনার পর পুলিশ একাধিক মামলা (এফআইআর) নথিভুক্তের প্রক্রিয়া শুরু করেছে। সিসিটিভি ফুটেজ ও মোবাইল ফোনে ধারণ করা ভিডিও বিশ্লেষণ করে ঘটনার তদন্ত করা হচ্ছে।

এদিকে সোমবার সকালে পুলিশ যন্তর মন্তরে থাকা সিজেপির আগের মঞ্চ সরিয়ে দেয়। পরে দলের কর্মী-সমর্থকেরা সেখানে আবার জড়ো হয়ে নতুন তাঁবু ও অস্থায়ী মঞ্চ তৈরি করেন।

আন্দোলনের মধ্যেই সরকার বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনার উদ্যোগ নেয়। সিজেপির প্রতিনিধিরা দুই দফায় কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডার সঙ্গে বৈঠক করেন। পরে তাঁরা তিন দফা দাবি-সংবলিত একটি স্মারকলিপি তাঁর কাছে জমা দেন।

মঙ্গলবার আবার পদযাত্রার ঘোষণা দেওয়ায় দিল্লির নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক রয়েছে প্রশাসন। পুলিশ জানিয়েছে, প্রয়োজন হলে আগের মতোই কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হবে এবং ব্যারিকেড স্থাপন করা হতে পারে।

১৪২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন