সর্বশেষ

সারাদেশ

কলাপাড়ায় স্বাবলম্বী হওয়ার স্বপ্নে মৎস্য চাষের উপকরণ পেলেন ১২ নারী

এ এম মিজানুর রহমান বুলেট, কুয়াকাটা
এ এম মিজানুর রহমান বুলেট, কুয়াকাটা

মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬ ১২:৪৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়ায় অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার লক্ষ্যে প্রান্তিক পর্যায়ের ১২ জন নারীকে বিনামূল্যে মৎস্য চাষের উপকরণ দেওয়া হয়েছে। সরকারি প্রকল্পের আওতায় স্থানীয় প্রশাসনের উদ্যোগে এসব নারীদের হাতে মাছের পোনা ও খাদ্যসহ বিভিন্ন সামগ্রী তুলে দেওয়া হয়। এর মাধ্যমে উপকূলীয় অঞ্চলের নারীরা নিজেদের পুকুরে মৎস্য চাষ করে ভাগ্য বদলের নতুন সুযোগ পেলেন।

সোমবার বিকেলে কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে উপকারভোগীদের মাঝে এসব উপকরণ বিতরণ করা হয়। কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সামগ্রী নারীদের হাতে তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন কলাপাড়া সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসীন সাদেক, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা এবং উপসহকারী কর্মকর্তা মো. মহসিনসহ স্থানীয় প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।

উপজেলা মৎস্য কার্যালয় সূত্রে জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরে ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্পের (৩য় পর্যায়) আওতায় এই সহায়তা দেওয়া হয়েছে। উপকারভোগী প্রত্যেকে বিনামূল্যে ১ বস্তা খৈল, ৬ বস্তা মাছের খাবার, ১০টি গাছের চারা, ৫ প্যাকেট সবজির বীজ, ১ কয়েল জাল এবং ২ হাজার পিস মাছের পোনা পেয়েছেন।

উপকরণ পেয়ে চম্পাপুর ইউনিয়নের সফল মৎস্য চাষী জাহানারা বেগম বলেন, মৎস্য অফিসের প্রশিক্ষণ ও পরামর্শ নিয়ে প্রথমবারের চাষেই তিনি লাভের মুখ দেখেছেন। বিনামূল্যে পাওয়া এই নতুন উপকরণগুলো তাঁর সংসারের অভাব দূর করতে এবং বড় পরিসরে মাছ চাষ করতে দারুণভাবে সাহায্য করবে।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, ১২টি ইউনিয়নের ১২ জন নারীকে সহায়তার পাশাপাশি অল মেইল গলদা চিংড়ী ও কার্প জাতীয় মাছ প্রদর্শনী প্রকল্পের জন্য এয়ারেটর, চুন ও প্রয়োজনীয় পোনা সরবরাহ করা হয়েছে। গ্রামীণ নারীদের মৎস্য চাষে সম্পৃক্ত করতে এই ধারা অব্যাহত থাকবে।

২০৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন