সর্বশেষ

সারাদেশ

৩ দফা দাবিতে ঠাকুরগাঁও সুগার মিলে শ্রমিকদের গেট সভা

স্টাফ রিপোর্টার, ঠাকুরগাঁও
স্টাফ রিপোর্টার, ঠাকুরগাঁও

সোমবার, ২০ জুলাই, ২০২৬ ৯:৩৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ঠাকুরগাঁও সুগার মিলস শ্রমিক কর্মচারী ইউনিয়নের উদ্যোগে ৩ দফা দাবিতে চার দিনব্যাপী আন্দোলনের অংশ হিসেবে এক গেট সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে মিল গেটে আয়োজিত এই সভায় শ্রমিক নেতারা দ্রুত দাবি মেনে নেওয়ার জন্য কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। অন্যথায় দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা।

চিনি শিল্প করপোরেশন শ্রমিক কর্মচারী ফেডারেশন ঘোষিত দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ঠাকুরগাঁও সুগার মিল গেটে এই বিক্ষোভ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সোমবার দুপুরে আয়োজিত এই সমাবেশে মিলের শত শত শ্রমিক ও কর্মচারী অংশ নিয়ে তাদের ন্যায্য অধিকার আদায়ের পক্ষে স্লোগান দেন।

ঠাকুরগাঁও সুগার মিলস শ্রমিক কর্মচারী ইউনিয়ন ও ফেডারেশনের সভাপতি আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ খান রতন। এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহ-সভাপতি লুৎফর কবির এবং সহ-সাধারণ সম্পাদক রুহুল আমিনসহ স্থানীয় শ্রমিক নেতৃবৃন্দ।

বক্তারা অভিযোগ করেন, নীতিগতভাবে দাবিগুলো মেনে নেওয়ার সিদ্ধান্ত হলেও তা বাস্তবায়নে চরম দীর্ঘসূত্রতা তৈরি করা হচ্ছে। মৌসুমী জনবল থেকে যোগ্যতার ভিত্তিতে অভ্যন্তরীণভাবে স্থায়ী পদে নিয়োগ ও নিয়মিত পদোন্নতি নিশ্চিত করার দাবি জানান তারা। এছাড়া সরকার ঘোষিত বিশেষ সুবিধার ১৫ শতাংশ টাকা মজুরী কমিশনের শ্রমিকদের দ্রুত প্রদানের দাবি জানানো হয়।

শ্রমিক নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, মজুরী কমিশনের নতুন পে স্কেল ঘোষণাসহ ৩ দফা দাবি অনতিবিলম্বে বাস্তবায়ন করা না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। চিনি শিল্পকে বাঁচাতে এবং শ্রমিকদের ন্যায্য পাওনা নিশ্চিত করতে রাজপথে আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন বক্তারা।

১৪৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন