সর্বশেষ

সারাদেশ

‘ঠিক হয়ে যান, না হলে ভারতে পালানোর জন্য হেলিকপ্টার রেডি করুন’: তারেক রহমানকে নাসির উদ্দিন পাটোয়ারী

কামরুজ্জামান টুটুল, পঞ্চগড়
কামরুজ্জামান টুটুল, পঞ্চগড়

সোমবার, ২০ জুলাই, ২০২৬ ৩:৫৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক পথসভায় বিএনপি ও সরকারের তীব্র সমালোচনা করেছেন দলটির শীর্ষ নেতারা। সভায় এনসিপির মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারী বিএনপি নেতা তারেক রহমানকে উদ্দেশ্য করে হুশিয়ারি দিয়ে বলেন, এখনো সময় আছে ঠিক হয়ে যান, না হলে ভারতে পালিয়ে যাওয়ার জন্য হেলিকপ্টার প্রস্তুত রাখুন।

জুলাই আন্দোলনের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে দেশব্যাপী ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এরই অংশ হিসেবে রোববার সন্ধ্যায় পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার তেঁতুলতলায় এক পথসভার আয়োজন করে স্থানীয় এনসিপি শাখা। উপজেলা এনসিপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।

পথসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন এনসিপির মুখ্য সংগঠক নাসির উদ্দীন পাটোয়ারী। তিনি রংপুরের শহীদ আবু সাঈদের বীরত্ব ও আত্মত্যাগের কথা স্মরণ করে বলেন, আবু সাঈদ বৈষম্যহীন নতুন বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছিলেন। কিন্তু ২০২৬ সালে এসেও সেই স্বপ্ন পুরোপুরি বাস্তবায়িত হয়নি। বর্তমানে ছাত্রদল ও যুবদলের দলীয় প্রভাবের কারণে সাধারণ শিক্ষার্থীরা চাকরি থেকে বঞ্চিত হচ্ছে বলে তিনি অভিযোগ তোলেন।

প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে নাসির উদ্দীন বলেন, ভারতের আজ্ঞাবহ হয়ে দেশ পরিচালনা করলে দেশের মানুষ তা মেনে নেবে না। জনগণ পাশে না থাকলে কোনো বিদেশি রাষ্ট্র রক্ষা করতে পারবে না। তাই অবিলম্বে ষড়যন্ত্রের পথ পরিহার করে জনগণের কাতারে আসার আহ্বান জানান তিনি।

সভায় বিশেষ অতিথির বক্তব্যে এনসিপির কেন্দ্রীয় সদস্য সচিব ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন বলেন, ১৯৭১ সালের সংবিধানে স্বৈরতন্ত্র ও ফ্যাসিবাদের বীজ বোনা ছিল, যা গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে বড় বাধা। তাঁরা কেবল সরকার পরিবর্তন নয়, বরং সামগ্রিক শাসন কাঠামোর সংস্কার ও নতুন সংবিধান প্রণয়ন চান। কিন্তু একটি বিশেষ দল নিজেদের স্বার্থে সেই সংস্কারের বিরোধিতা করছে এবং স্থানীয় সরকারগুলোতে একদলীয় শাসন প্রতিষ্ঠার চেষ্টা চালাচ্ছে।

এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম তাঁর বক্তব্যে পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্যের উন্নয়ন বরাদ্দের হিসাব না দেওয়ায় কঠোর সমালোচনা করেন। তিনি স্থানীয় নেতাকর্মীদের সতর্ক করে বলেন, নতুন বাংলাদেশে কোনো প্রকার দুর্নীতি, লুটপাট বা জননিপীড়ন সহ্য করা হবে না। যেকোনো অন্যায়ের বিরুদ্ধে রাজপথে তীব্র প্রতিরোধ গড়ে তোলা হবে।

১৭৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন