সর্বশেষ

জাতীয়

নিজ দেশের দূতাবাসেই মার্কিন ভিসা সাক্ষাৎকারের পরামর্শ

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ১৯ জুলাই, ২০২৬ ৬:৪৬ অপরাহ্ন

শেয়ার করুন:
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারীদের নিজ দেশের মার্কিন দূতাবাস বা কনস্যুলেট থেকেই সাক্ষাৎকারের সময় নির্ধারণের পরামর্শ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। অন্য কোনো দেশ থেকে আবেদন করলে ভিসা পাওয়ার ক্ষেত্রে জটিলতা তৈরি হতে পারে বলে সতর্ক করেছে দূতাবাস।

ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস জানিয়েছে, ভিসা আবেদনকারীদের নিজের দেশের মার্কিন দূতাবাস বা কনস্যুলেটেই সাক্ষাৎকারের তারিখ নির্ধারণ করা উচিত। অন্য কোনো দেশ থেকে ভিসার আবেদন করলে তা অনুমোদনের সম্ভাবনা কমে যেতে পারে এবং এ ধরনের আবেদনের জন্য জমা দেওয়া ফি ফেরত দেওয়া হবে না।

রোববার (১৯ জুলাই) সকালে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে এক বার্তায় এ তথ্য জানানো হয়। দূতাবাস আবেদনকারীদের যুক্তরাষ্ট্রের ভিসা-সংক্রান্ত তথ্যের জন্য পররাষ্ট্র দপ্তরের নির্ধারিত ওয়েবসাইট ব্যবহারের পরামর্শ দিয়েছে।

এদিকে, সম্প্রতি ঢাকার মার্কিন দূতাবাস অভিবাসী ভিসা আবেদন প্রক্রিয়ায় নতুন নিয়ম চালু করেছে। আগে যেখানে একদিনে ভিসা প্রক্রিয়ার কাজ সম্পন্ন হতো, এখন সেখানে দুই দিনের প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।

নতুন নিয়ম অনুযায়ী, অভিবাসী ভিসা আবেদনকারীদের ডিএস-১৬০ ফর্মে গত পাঁচ বছরে ব্যবহার করা সব সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহারকারীর নাম বা হ্যান্ডেল উল্লেখ করতে হবে। আবেদনপত্রে সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য গোপন করলে ভিসা আবেদন বাতিল হতে পারে। পাশাপাশি ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার ক্ষেত্রেও অযোগ্যতা তৈরি হওয়ার ঝুঁকি রয়েছে বলে জানিয়েছে দূতাবাস।

১১৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন