সর্বশেষ

সারাদেশ

পেটের ভেতর ৫শ' পিস ইয়াবা! জয়পুরহাটে ডিবির হাতে মাদক কারবারি আটক

স্টাফ রিপোর্টার, জয়পুরহাট
স্টাফ রিপোর্টার, জয়পুরহাট

শনিবার, ১৮ জুলাই, ২০২৬ ১১:০৩ অপরাহ্ন

শেয়ার করুন:
জয়পুরহাটের ক্ষেতলালে অভিনব কায়দায় পেটের ভেতর করে ইয়াবা পাচারের সময় মুকুল হোসেন নামের এক পেশাদার মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরে চিকিৎসকদের সহায়তায় এক্স-রে করে তার পেট থেকে বিশেষ কায়দায় রাখা ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।
বামে আটককৃত ব্যক্তি ডানে পেটের ভেতরে ইয়াবার এক্সরে করা ছবি

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ক্ষেতলাল উপজেলার ইটাখোলা-জামালগঞ্জ সড়কে অভিযান চালায় ডিবি পুলিশের একটি চতুর দল। এ সময় সন্দেহভাজন একটি অটোরিকশা থামিয়ে জামালপুর দুধিয়াপাড়া এলাকার মৃত আব্দুস সালামের ছেলে মুকুল হোসেনকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মুকুল ডিবি পুলিশের কাছে স্বীকার করেন যে, বিক্রির উদ্দেশ্যে তিনি নিজের পেটের ভেতরে বিশেষ প্যাকেটে ইয়াবা বহন করছেন। এরপর পুলিশ তাকে দ্রুত জয়পুরহাট শহরের পদ্মা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যায়। সেখানে এক্স-রে পরীক্ষার মাধ্যমে তার পেটে ইয়াবার অস্তিত্ব নিশ্চিত করেন চিকিৎসকেরা।

পরবর্তীতে চিকিৎসকদের বিশেষ চিকিৎসায় ও সহযোগিতায় মুকুলের পেট থেকে ৫টি প্যাকেটে মোড়ানো মোট ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট সফলভাবে বের করে আনা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য পুলিশ হেফাজতে জব্দ করা হয়েছে।

এই অভিনব মাদক পাচারের ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশ বাদী হয়ে জয়পুরহাট সদর থানায় একটি মামলা দায়ের করেছে। গ্রেফতারকৃত আসামিকে ইয়াবাসহ সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ প্রশাসন।

২৮৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০