সর্বশেষ

সারাদেশ

শিক্ষা, সংস্কৃতি ও সমাজসেবায় নন্দগোপাল বিশ্বাসের অবদান স্মরণে কুমারখালীতে সভা

স্টাফ রিপোর্টার, কুমারখালী
স্টাফ রিপোর্টার, কুমারখালী

শনিবার, ১৮ জুলাই, ২০২৬ ৩:১৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কুষ্টিয়ার কুমারখালীতে সমাজসেবক ও আয়কর আইনজীবী প্রয়াত নন্দগোপাল বিশ্বাসের আত্মার শান্তি কামনায় প্রার্থনা ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। বক্তারা বলেন, শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া ও সামাজিক উন্নয়নে তাঁর অবদান কুমারখালীবাসী দীর্ঘদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

কুমারখালী শহরের রংধনু রেস্টুরেন্টে শুক্রবার সকাল সাড়ে ১০টায় সমাজসেবক ও আয়কর আইনজীবী প্রয়াত নন্দগোপাল বিশ্বাসের আত্মার শান্তি কামনায় প্রার্থনা ও স্মরণসভা অনুষ্ঠিত হয়। তাঁর পরিবার, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

স্মরণসভায় বক্তারা বলেন, মানুষের কল্যাণে কাজ করাই ছিল নন্দগোপাল বিশ্বাসের জীবনের অন্যতম লক্ষ্য। তাঁর উদ্যোগ ও অনুপ্রেরণায় অনেক মানুষ কুমারখালীর বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে যুক্ত হয়েছেন। তাঁর আদর্শ অনুসরণ করে এখনো অনেকে সমাজসেবামূলক কার্যক্রমে সক্রিয় রয়েছেন।

উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক কে এম আলম টমে বলেন, উপজেলা শিল্পকলা একাডেমি প্রতিষ্ঠায় নন্দগোপাল বিশ্বাস গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। কুমারখালী পাবলিক লাইব্রেরির পরিচালনা ও বিকাশেও তিনি সবসময় আন্তরিক ছিলেন। পাশাপাশি এলাকার শিক্ষা, সংস্কৃতি ও সামগ্রিক উন্নয়ন নিয়ে তিনি নিরলসভাবে কাজ করেছেন।

সমাজসেবক ও আয়কর আইনজীবী প্রয়াত নন্দগোপাল বিশ্বাসের আত্মার শান্তি কামনায় প্রার্থনা ও স্মরণসভার একাংশ।

কুমারখালী যুবদলের আহ্বায়ক ও কুষ্টিয়া জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাকারিয়া মিলন বলেন, নন্দগোপাল বিশ্বাস ছিলেন সম্প্রীতি, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধের এক উজ্জ্বল দৃষ্টান্ত। তিনি মানুষকে সবসময় ভালো কাজে উৎসাহিত করতেন এবং সমাজের কল্যাণে নিজেকে নিবেদিত রেখেছিলেন। তাঁর মৃত্যুতে কুমারখালী একজন নিবেদিতপ্রাণ সংগঠক ও অভিভাবকতুল্য মানুষকে হারিয়েছে।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লুৎফর রহমান বলেন, নন্দগোপাল বিশ্বাসের কর্ম, আদর্শ ও মানবিকতা ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে। তিনি তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেন।

স্মরণসভায় উপস্থিত অনেকেই নন্দগোপাল বিশ্বাসের স্মৃতি সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে তাঁর আদর্শ তুলে ধরতে একটি স্মরণিকা প্রকাশ ও স্মৃতি সংস্থা গঠনের প্রস্তাব দেন।

বিশিষ্ট শিল্পপতি ও বীর মুক্তিযোদ্ধা আব্রুর রফিক বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন অ্যাডভোকেট সুধীর শর্মা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লুৎফর রহমান, বিএনপি নেতা মনোয়ার হোসেন, অ্যাডভোকেট শংকর মজুমদার কাজল, বীর মুক্তিযোদ্ধা মুন্সী মাহমুদ হোসেন মানু, কুমারখালী যুবদলের আহ্বায়ক ও কুষ্টিয়া জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া মিলনসহ স্থানীয় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব।

অনুষ্ঠান শেষে প্রয়াত নন্দগোপাল বিশ্বাসের পরিবারের পক্ষ থেকে আগত অতিথিদের আপ্যায়নের ব্যবস্থা করা হয়।

১৫২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন