সর্বশেষ

সমাজসেবা

মোংলায় অসহায়দের মাঝে গরুর মাংস বিতরণ করল বাঙালী ফাউন্ডেশন

বাগেরহাটের মোংলায় বাঙালী ফাউন্ডেশনের উদ্যোগে এবং সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ মনিরুজ্জামানের তত্ত্বাবধানে ১ হাজার ৪০০ অসহায় ও দুস্থ মানুষের মাঝে গরুর মাংস বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে মোংলা আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত এ কর্মসূচিতে মাংস পেয়ে দারুণ খুশি স্থানীয় সুবিধাবঞ্চিত মানুষ। সমাজসেবামূলক এই মহতী উদ্যোগে এলাকায় আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়েছে।

বিজ্ঞাপন

৩০০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০
শ্রীপুরে কৃষি উপকরণ, ক্রীড়া সামগ্রী ও আর্থিক সহায়তা বিতরণ

মাগুরার শ্রীপুর উপজেলায় উপজেলা প্রশাসন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে কৃষকদের মধ্যে কৃষি উপকরণ, শিক্ষাপ্রতিষ্ঠান ও বিভিন্ন সংগঠনের জন্য ক্রীড়া সামগ্রী এবং অস্বচ্ছল ব্যক্তিদের মধ্যে আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার পৃথক দুটি অনুষ্ঠানে এসব উপকরণ ও সহায়তা প্রদান করা হয়।

শরীয়তপুরে এতিম শিশুদের মৌসুমি ফল বিতরণ করলেন শেখ মোহাম্মদ ইয়াসিন

শরীয়তপুর সদর উপজেলার বাঘিয়া এলাকার বিশিষ্ট সমাজসেবক শেখ মোহাম্মদ ইয়াসিনের উদ্যোগে তিন শতাধিক এতিম শিশুর মাঝে আম, কাঁঠাল ও কলার মতো মৌসুমি ফল বিতরণ করা হয়েছে। শনিবার সকালে স্থানীয় সরকারি শিশু সদনসহ বিভিন্ন মাদরাসা ও একাডেমির শিক্ষার্থীদের হাতে এই উপহার তুলে দেওয়া হয়।

ময়মনসিংহ সদর সমাজসেবা কার্যালয়ে আবেগঘন ব্যতিক্রমধর্মী বিদায় ও বরণ অনুষ্ঠান

ময়মনসিংহ সদর উপজেলা সমাজসেবা কার্যালয়ে এক আবেগঘন পরিবেশের মধ্য দিয়ে বিদায়ী উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাকসুদা খাতুনকে সংবর্ধনা ও নবযোগদানকারী কর্মকর্তা মো. আসাদুজ্জামান আসাদকে বরণ করে নেওয়া হয়েছে।

বান্দরবানে নানা আয়োজনে পালিত হলো জাতীয় সমাজসেবা দিবস

প্রযুক্তি ও মানবিক মূল্যবোধের সমন্বয়ে কল্যাণমুখী সমাজ গঠনের প্রত্যয় নিয়ে বান্দরবানে উদযাপিত হয়েছে জাতীয় সমাজসেবা দিবস।

কলাপাড়ায় জাতীয় সমাজসেবা দিবস পালিত, ৪২ পরিবারকে আর্থিক সহায়তা

পটুয়াখালীর কলাপাড়ায় 'প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায়' প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় সমাজসেবা দিবস উদযাপন করা হয়েছে।