সর্বশেষ

সারাদেশ

নারী শিক্ষাপ্রতিষ্ঠানে চাকরির কারণে পদ হারালেন জামায়াত নেতা সুজাউদ্দিন

নুর আলম দুলাল, কুষ্টিয়া
নুর আলম দুলাল, কুষ্টিয়া

বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬ ১:৫৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নারী শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকতা করার কারণে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখার সেক্রেটারি পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে সুজাউদ্দিন জোয়ার্দারকে। সোমবার রাতে জেলা কর্মপরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। তার স্থলাভিষিক্ত হয়েছেন কুষ্টিয়া শহর জামায়াতের আমির এনামুল হক।
জামায়াত নেতা সুজাউদ্দিন

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখার সেক্রেটারি পদ থেকে সুজাউদ্দিন জোয়ার্দারকে অব্যাহতি দেওয়া হয়েছে। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, সংগঠনের দায়িত্বশীল পদে থাকা কোনো পুরুষ সদস্য নারী শিক্ষাপ্রতিষ্ঠানে চাকরি করতে পারবেন না—এমন নিয়মের কারণে তাকে পদ ছাড়তে হয়েছে।

সুজাউদ্দিন জোয়ার্দার দৌলতপুর উপজেলার বাগোয়ান ডক্টর ফজলুল হক গার্লস কলেজের শিক্ষক হিসেবে কর্মরত আছেন। সোমবার রাতে কুষ্টিয়া জেলা জামায়াতের কর্মপরিষদের সভায় তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন জেলা জামায়াতের আমির অধ্যক্ষ খন্দকার এ কে এম আলী মহসিন।

পরে দলটির পক্ষ থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কেন্দ্রীয় সিদ্ধান্তের অংশ হিসেবেই সুজাউদ্দিন জোয়ার্দারকে সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে কুষ্টিয়া জেলা শাখার নতুন সেক্রেটারি হিসেবে এনামুল হককে দায়িত্ব দেওয়া হয়েছে।

এ বিষয়ে সুজাউদ্দিন জোয়ার্দার বলেন, কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত সারা দেশের রুকনদের জন্য প্রযোজ্য। এ কারণে তাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তিনি জানান, এ সিদ্ধান্তে তার কোনো ক্ষোভ বা অসন্তোষ নেই।

তিনি আরও বলেন, সাংগঠনিক দায়িত্ব পাওয়ার অনেক আগেই তিনি ওই শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক হিসেবে যোগ দিয়েছিলেন। এতদিন দলের মধ্যে বিষয়টি শর্তসাপেক্ষে চলার সুযোগ ছিল বলেই তিনি একই সঙ্গে শিক্ষকতা ও সাংগঠনিক দায়িত্ব পালন করেছেন। তবে চাকরি ছেড়ে দিলে পুনরায় দায়িত্বে ফিরতে পারবেন বলেও জানান তিনি।

কুষ্টিয়া জেলা জামায়াতের আমির খন্দকার এ কে এম আলী মহসিন বলেন, দলের গঠনতন্ত্র ও কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী নারী শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত থেকে সাংগঠনিক দায়িত্ব পালন করার সুযোগ নেই। একই কারণে দেশের আরও কয়েকজন দায়িত্বশীল নেতাকেও অব্যাহতি দেওয়া হয়েছে।

নতুন দায়িত্ব পাওয়া এনামুল হক বলেন, সর্বসম্মতিক্রমে তাকে কুষ্টিয়া জেলা শাখার সেক্রেটারির দায়িত্ব দেওয়া হয়েছে। সংগঠনের নেতাকর্মীদের সহযোগিতা নিয়ে তিনি দায়িত্ব পালনের চেষ্টা করবেন।

১১৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন