সর্বশেষ

খেলা

বাংলাদেশের আর্জেন্টিনা সমর্থনে মুগ্ধ স্ক্যালোনি, ‘এটি অসাধারণ ও সুন্দর’

স্পোর্টস রিপোর্টার
স্পোর্টস রিপোর্টার

বুধবার, ১৫ জুলাই, ২০২৬ ৫:১৯ অপরাহ্ন

শেয়ার করুন:
বিশ্বকাপের সেমিফাইনালের উত্তেজনার মধ্যেও আলোচনায় উঠে এল বাংলাদেশ। আর্জেন্টিনার কোচ লিওনেল স্ক্যালোনি বাংলাদেশের সমর্থকদের ভালোবাসার কথা উল্লেখ করে বলেছেন, এত দূর থেকে এমন সমর্থন পাওয়া তাদের জন্য বিস্ময়ের ও আনন্দের।
আর্জেন্টিনার কোচ লিওনেল স্ক্যালোনি

যুক্তরাষ্ট্রের আটলান্টায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের বিশ্বকাপ সেমিফাইনাল ঘিরে ছিল ব্যাপক আগ্রহ। নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে শুরু হওয়া সংবাদ সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। প্রায় আধা ঘণ্টার প্রশ্নোত্তর পর্বের শেষ দিকে বাংলাদেশের এক সাংবাদিক আর্জেন্টিনার প্রতি বাংলাদেশের মানুষের ভালোবাসা নিয়ে প্রশ্ন করেন।

জবাবে আর্জেন্টিনার কোচ লিওনেল স্ক্যালোনি বাংলাদেশের সমর্থকদের প্রশংসা করেন। তিনি বলেন, বাংলাদেশ থেকে যেভাবে মানুষ আর্জেন্টিনাকে সমর্থন করে, তা তাদের জন্য সত্যিই বিস্ময়কর। দেশটির অনেক মানুষ আর্জেন্টিনার জার্সি পরেন—বিষয়টি খুবই সুন্দর ও অসাধারণ বলেও মন্তব্য করেন তিনি।

স্ক্যালোনি আরও জানান, বাংলাদেশের সমর্থকদের ভালোবাসা আর্জেন্টিনা দলকে অনুপ্রাণিত করে। তিনি আশা প্রকাশ করেন, দলটি মাঠে ভালো পারফরম্যান্স করে বাংলাদেশের সমর্থকদের আনন্দ দিতে পারবে।

বাংলাদেশে আর্জেন্টিনার সমর্থন দীর্ঘদিনের। বিশ্বকাপ ফুটবল এলেই দেশের বিভিন্ন প্রান্তে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের উচ্ছ্বাস চোখে পড়ে। বিশেষ করে ২০২২ সালের কাতার বিশ্বকাপের সময় বাংলাদেশের সমর্থকদের উন্মাদনা আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপকভাবে আলোচিত হয়।

এর আগেও বাংলাদেশের আর্জেন্টিনা সমর্থকদের নিয়ে প্রশংসা করেছিলেন স্ক্যালোনি। এবার যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত বিশ্বকাপেও আর্জেন্টিনা ও ব্রাজিল দলের খেলোয়াড়দের আলোচনায় এসেছে বাংলাদেশের ফুটবলপ্রেম। আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ এবং ব্রাজিলের ফুটবলার ব্রুনো গিমারেসও বাংলাদেশি সমর্থকদের আবেগ ও ভালোবাসার কথা উল্লেখ করেছেন।

১৩৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
খেলা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন