সর্বশেষ

সারাদেশ

খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা

দিলীপ বর্মন, খুলনা
দিলীপ বর্মন, খুলনা

বুধবার, ১৫ জুলাই, ২০২৬ ৩:২৮ অপরাহ্ন

শেয়ার করুন:
খুলনায় গভীর রাতে সাংবাদিকদের আড্ডা লক্ষ্য করে অতর্কিত গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাতে নগরীর জাতিসংঘ শিশুপার্কের পাশে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন উপস্থিত সাংবাদিকরা, তবে এই ঘটনায় গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিয়ে তীব্র উদ্বেগ দেখা দিয়েছে।
খুলনা ম্যাপ

প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী, প্রতিদিনের মতো কাজ শেষে মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে নগরীর জাতিসংঘ শিশুপার্কের পশ্চিম পাশে জলিলের চায়ের দোকানের সামনে আড্ডা দিচ্ছিলেন কয়েকজন গণমাধ্যমকর্মী। এ সময় একটি মোটরসাইকেলে চেপে আসা দুই অজ্ঞাত পরিচয় যুবক তাঁদের লক্ষ্য করে আকস্মিক গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়।

ঘটনাস্থলে সে সময় খুলনা প্রেসক্লাবের সাবেক সদস্য সচিব রাফিউল ইসলাম টুটুল, এসএ টিভির চিত্রসাংবাদিক রকিবুল ইসলাম মতি এবং আওয়াল শেখসহ বেশ কয়েকজন উপস্থিত ছিলেন। দুর্বৃত্তদের ছোড়া একটি গুলি সরাসরি আড্ডার স্থানে থাকা একটি চেয়ারের পায়ে বিদ্ধ হয়। গুলির একটি স্প্লিন্টার সাংবাদিক আওয়াল শেখের বুকে লাগলেও তিনি গুরুতর আহত হননি বলে জানা গেছে।

আক্রান্ত সাংবাদিকরা জানান, কোনো কিছু বুঝে ওঠার আগেই আকস্মিক এই হামলায় তারা স্তম্ভিত হয়ে পড়েন। ঘটনার পরপরই খুলনা মেট্রোপলিটন পুলিশকে খবর দেওয়া হলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন।

বিষয়টি নিশ্চিত করে খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল থেকে গুলির খোসা ও বুলেটের অংশবিশেষ উদ্ধার করেছে। কারা এবং কী উদ্দেশ্যে এই হামলা চালিয়েছে তা উদ্ঘাটনে জোর তৎপরতা শুরু হয়েছে। অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছেন তিনি।

১৪৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন