সাহিত্য
যে বর্ষা রিমঝিম ধারায় মুখর,
বর্ষার অদেখা রূপ
লাকি জাদু
সোমবার, ১৩ জুলাই, ২০২৬ ৯:৪৪ অপরাহ্ন
শেয়ার করুন:
যে বর্ষা রিমঝিম ধারায় মুখর,
কদমফুলের ডালে জাগায়
প্রথম প্রেমের সুবাস—
সে বর্ষারও এক অদেখা রূপ আছে।
লাকি জাদু
সব বর্ষা রোমান্টিক হয় না,
সব বৃষ্টি ভালোবাসার
চিঠি হয়ে নামে না।
কিছু বর্ষা আসে
বুকভরা দীর্ঘশ্বাস নিয়ে,
চোখের জলে মিশে যায়
আকাশের জল।
কাকভেজা শরীরের
প্রতিটি ফোঁটাকখনও প্রেম নয়,
কখনও তা ক্ষুধার সঙ্গে লড়াই,
অপূর্ণতার সঙ্গে আপস,
বেঁচে থাকার নির্মম শপথ।
যে মানুষ ভিজে ফেরে
জীবনের তাগিদে,
তার কাছে বর্ষা মানে
কাদা মাড়িয়ে স্বপ্ন বাঁচিয়ে রাখা,
ঝড়ের বুক চিরে
আগামীকাল খুঁজে নেওয়া।
তবু বৃষ্টি থামে না—
কারণ প্রকৃতি জানে,
অশ্রুরও একদিন শেষ হয়।
কালো মেঘেরও ওপারে
আলো অপেক্ষা করে।
তাই বর্ষাকে শুধু
প্রেমের উপমায় নয়,
মানুষের সহ্য শক্তি,
বিবেক আর সংগ্রামের।
কারণ কিছু বৃষ্টি কবিতা হয়ে ঝরে,
আর কিছু বৃষ্টি মানুষকে
কবি করে তোলে।
১৩১ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর