সর্বশেষ

সারাদেশ

পার্বত্য চট্টগ্রামে বন্যাদুর্গতদের পাশে ইউপিডিএফ গণতান্ত্রিক, বিতরণ করল ত্রাণ

আল মামুন, খাগড়াছড়ি
আল মামুন, খাগড়াছড়ি

সোমবার, ১৩ জুলাই, ২০২৬ ১১:৪০ অপরাহ্ন

শেয়ার করুন:
সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পার্বত্য চট্টগ্রামের অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে আঞ্চলিক রাজনৈতিক দল ইউপিডিএফ (গণতান্ত্রিক)। খাগড়াছড়ির দীঘিনালায় বন্যাকবলিত শতাধিক পরিবারের মাঝে জরুরি ত্রাণ সামগ্রী বিতরণের মধ্য দিয়ে এই মানবিক কার্যক্রম শুরু করেছে সংগঠনটি।
ত্রাণ বিতরণ

পার্বত্য চট্টগ্রামসহ সারা দেশে সাম্প্রতিক বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানির ঘটনা ঘটেছে। টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সহায়-সম্বল হারিয়ে পানিবন্দি হয়ে পড়েছেন লাখো মানুষ। এমন সংকটময় পরিস্থিতিতে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার শান্তিপুর ও নারিকেল বাগান এলাকায় প্রথম পর্যায়ের এই ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রথম পর্যায়ে উপজেলার বন্যাকবলিত ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবারের হাতে চাল, ডাল, আলু, শুকনো খাবার, বিশুদ্ধ পানি, স্যালাইন, মোমবাতি ও দেশলাইসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় জরুরি সামগ্রী তুলে দেওয়া হয়। ত্রাণ বিতরণকালে ইউপিডিএফ (গণতান্ত্রিক)-এর কেন্দ্রীয় সদস্য ও দীঘিনালা উপজেলা সমন্বয়ক বর্ণ চাকমা এবং স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বর্ণ চাকমা বলেন, যেকোনো প্রাকৃতিক দুর্যোগে দুর্গত মানুষের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক ও নৈতিক দায়িত্ব। জাতি, ধর্ম, বর্ণ ও সম্প্রদায় নির্বিশেষে পাহাড়ে বসবাসরত সকল বন্যাদুর্গত মানুষের প্রতি সহমর্মিতা প্রকাশ করে ইউপিডিএফ (গণতান্ত্রিক) সব সময় জনগণের পাশে থাকবে। তিনি সমাজের বিত্তবানদেরও দুর্গতদের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান।

সংগঠনটির পক্ষ থেকে আরও জানানো হয়, খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান পার্বত্য জেলার প্রায় ছয় শতাধিক বন্যাদুর্গত মানুষের মাঝে এই মানবিক সহায়তা পৌঁছে দেওয়া হবে। টানা বর্ষণে পার্বত্য এলাকায় ব্যাপক সড়ক যোগাযোগ ব্যাহত হওয়াসহ বসতবাড়ি ও সরকারি-বেসরকারি বহু স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।

১২২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন