সর্বশেষ

সারাদেশ

১৯ নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত, অব্যাহত থাকতে পারে ভারী বৃষ্টি

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ১৩ জুলাই, ২০২৬ ৬:১৭ অপরাহ্ন

শেয়ার করুন:
মৌসুমি বায়ুর সক্রিয় প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ কারণে ১৯টি অঞ্চলের নদীবন্দরকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

নদীবন্দরে সতর্ক সংকেত

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সোমবার (১৩ জুলাই) দেশের রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের নদীবন্দরগুলোতে এই সতর্কসংকেত জারি করা হয়েছে।

সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছার দেওয়া পূর্বাভাস অনুযায়ী, এসব এলাকার ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে হতে পারে বৃষ্টি ও বজ্রবৃষ্টি।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, মৌসুমি বায়ু বর্তমানে বাংলাদেশের ওপর সক্রিয় রয়েছে। এর প্রভাবে সোমবার সন্ধ্যার পর থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। কিছু এলাকায় ভারী থেকে অতিভারি বর্ষণের সম্ভাবনাও রয়েছে।

এদিকে কয়েক দিনের টানা বৃষ্টি ও ভারী বর্ষণের কারণে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে স্বাভাবিক জনজীবন ব্যাহত হচ্ছে।

অন্যদিকে চট্টগ্রামসহ দেশের পাঁচ জেলায় বন্যা ও পাহাড়ধসে অন্তত ১০ লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৫১ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে কক্সবাজারে ২৮ জন, চট্টগ্রামে ১৩ জন, বান্দরবানে ৬ জন, রাঙামাটিতে ৩ জন এবং মৌলভীবাজারে ১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

১৪০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন