সর্বশেষ

সারাদেশ

গোপালগঞ্জে ১২ লাখ টাকার অবৈধ গলদা চিংড়ির রেণু জব্দ

বাদল সাহা, গোপালগঞ্জ
বাদল সাহা, গোপালগঞ্জ

সোমবার, ১৩ জুলাই, ২০২৬ ১:২৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় একটি মাইক্রোবাসে অভিযান চালিয়ে প্রায় ১২ লাখ টাকা মূল্যের অবৈধ গলদা চিংড়ির রেণু পোনা জব্দ করেছে প্রশাসন। জব্দকৃত এসব রেণু পোনা পরবর্তীতে স্থানীয় মধুমতি নদীতে অবমুক্ত করা হয়েছে। এ ঘটনায় অবৈধভাবে রেণু বহনের অপরাধে এক পরিবহন শ্রমিককে অর্থদণ্ড দেওয়া হয়।
জব্দকৃত রেনু মধুমতি নদীতে অবমুক্ত করা হয়েছে

রবিবার দুপুরে টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী বাসস্ট্যান্ডের টোল প্লাজা এলাকায় একটি সন্দেহভাজন কালো রঙের মাইক্রোবাস থামায় স্থানীয় জনতা। পরবর্তীতে খবর পেয়ে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে গাড়িটিতে তল্লাশি চালান।

তল্লাশিকালে মাইক্রোবাসের ভেতরে থাকা ১২টি প্লাস্টিকের ড্রাম থেকে আনুমানিক বারো লাখ টাকা সমমূল্যের গলদা চিংড়ির রেণু পোনা উদ্ধার করা হয়। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে এই বিপুল পরিমাণ রেণু পাচার করা হচ্ছিল বলে জানা গেছে।

অভিযান পরিচালনাকারী টুঙ্গিপাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আল আমিন হালদার জানান, দেশের মৎস্য সম্পদ ও জীববৈচিত্র্য রক্ষার্থেই এই ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। উদ্ধারকৃত পোনাগুলো তাৎক্ষণিকভাবে স্থানীয় মধুমতী নদীতে অবমুক্ত করা হয়।

তিনি আরও জানান, অভিযানের সময় চিংড়ির রেণুর প্রকৃত মালিককে সেখানে পাওয়া যায়নি। তবে অবৈধ এই পোনা পরিবহনের দায়ে অসীম তালুকদার নামের এক পরিবহন শ্রমিককে আটক করে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।

১২১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন