সর্বশেষ

সারাদেশ

জামালপুরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করলো ‘দোস্ত এইড’

ফজলে এলাহী, জামালপুর
ফজলে এলাহী, জামালপুর

বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬ ১:৫২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় জামালপুর সদরে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ করেছে সামাজিক সংগঠন ‘দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি’। একই সঙ্গে উপজেলার নান্দিনায় বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ করা হয়। পরিবেশ সুরক্ষায় তরুণ প্রজন্মকে উদ্বুদ্ধ করতে এই প্রশংসনীয় উদ্যোগ নিয়েছে সংস্থাটি।

সরকার ঘোষিত ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির সঙ্গে সংহতি জানিয়ে এই সবুজ উদ্যোগ বাস্তবায়ন করেছে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি। বুধবার (৮ জুলাই) সকালে জামালপুর সদর উপজেলার নান্দিনায় অবস্থিত ইয়ুথ ক্যামব্রিজ স্কুলে এ চারা বিতরণ ও রোপণ কর্মসূচির আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার শওকত মিয়া। এছাড়া বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, স্থানীয় সুধীজন, গণমাধ্যমকর্মী এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।

আয়োজনটির আওতায় শিক্ষার্থীদের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। এরপর বিদ্যালয় প্রাঙ্গণসহ এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে রোপণ করা হয় নানা জাতের চারা।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা শিক্ষার্থীদের বৃক্ষরোপণ ও গাছের সঠিক পরিচর্যার পদ্ধতি সম্পর্কে দিকনির্দেশনা প্রদান করেন। বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে ব্যাপকভাবে বৃক্ষরোপণের প্রয়োজনীয়তার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

উল্লেখ্য, দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির ‘ক্লাইমেট অ্যাকশন’ উদ্যোগের আওতায় সংস্থাটি নিয়মিতভাবে সারাদেশে বৃক্ষরোপণ, চারা বিতরণ ও পরিবেশ সংরক্ষণ বিষয়ক জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

১১৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন