সর্বশেষ

সারাদেশ

ঋণের বোঝা মাথায় নিয়ে কফিনে ফিরলেন মালয়েশিয়া প্রবাসী জাকির

কাজী রিপন, টাঙ্গাইল
কাজী রিপন, টাঙ্গাইল

বুধবার, ৮ জুলাই, ২০২৬ ১:৪৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পরিবারের স্বচ্ছলতা ফেরাতে মালয়েশিয়া গিয়ে কফিনবন্দি হয়ে ফিরলেন টাঙ্গাইলের সখীপুরের যুবক জাকির হোসেন। দীর্ঘ তিন বছর পর ছেলের লাশ বাড়িতে আসায় কান্নায় ভেঙে পড়েছে তার দরিদ্র পরিবার। একদিকে একমাত্র সন্তানকে হারানোর তীব্র শোক, অন্যদিকে মাথায় প্রায় ৫ লাখ টাকার ঋণের বোঝা নিয়ে দিশেহারা হয়ে পড়েছেন দিনমজুর বাবা-মা।
মৃত জাকির হোসেন (২৫)

টাঙ্গাইলের সখীপুর উপজেলার গজারিয়া দক্ষিণপাড়া এলাকার মো. মোজাম্মেল ও জরিনা বেগমের একমাত্র ছেলে জাকির হোসেন (২৫) জীবিকার তাগিদে তিন বছর আগে পাড়ি জমিয়েছিলেন মালয়েশিয়ায়। দিনমজুর বাবা অনেক ধার-দেনা করে ছেলেকে বিদেশে পাঠিয়েছিলেন এই আশায় যে, তিনি পরিবারের অভাব দূর করবেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, মৃত্যুর প্রায় এক সপ্তাহ আগে থেকেই জাকির মালয়েশিয়ায় তীব্র জ্বরে ভুগছিলেন। পরবর্তীতে গত ২৪ জুন সেখানে তিনি স্ট্রোকে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘ আইনি প্রক্রিয়া ও নানা আনুষ্ঠানিকতা শেষে গত সোমবার রাতে তার মরদেহ দেশে এসে পৌঁছায়।

মঙ্গলবার ভোরে জাকিরের নিথর দেহ যখন তার গ্রামের বাড়িতে এসে পৌঁছায়, তখন পুরো এলাকায় এক হৃদয়বিধারক পরিস্থিতির সৃষ্টি হয়। একমাত্র ছেলের কফিন জড়িয়ে বৃদ্ধ বাবার আর্তনাদ এবং মা ও একমাত্র বোনের বোবা কান্না উপস্থিত সকলকেই অশ্রুসিক্ত করে তোলে।

দুর্ভাগ্যজনক বিষয় হলো, মালয়েশিয়ায় কম বেতনের চাকরি করায় বাবার নেওয়া ঋণের পুরো টাকা জাকির পরিশোধ করতে পারেননি। বর্তমানে তার পরিবারের ওপর এখনও প্রায় ৪ লাখ ৯৮ হাজার টাকা ঋণের বোঝা রয়ে গেছে। একদিকে ছেলেকে হারানোর শূন্যতা, অন্যদিকে পাওনাদারদের তাগাদায় দিশেহারা হয়ে পড়েছে পরিবারটি।

১৪৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন