সর্বশেষ

সারাদেশ

দারিয়াপুর ডিগ্রি কলেজে বোরখা পরে নৃত্যের ঘটনায় তদন্ত চলমান

রূপক আইচ, মাগুরা
রূপক আইচ, মাগুরা

মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬ ৫:১৫ অপরাহ্ন

শেয়ার করুন:
মাগুরার শ্রীপুর উপজেলার দারিয়াপুর ডিগ্রি কলেজের বিদায় অনুষ্ঠানে এক শিক্ষার্থীর বোরখা পরে মঞ্চে নৃত্য পরিবেশনের ঘটনাকে কেন্দ্র করে গঠিত পাঁচ সদস্যের তদন্ত কমিটির কার্যক্রম চলছে। তদন্তের অংশ হিসেবে কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি অ্যাডভোকেট তরিকুল ইসলামের বক্তব্য গ্রহণ করেছে কমিটি। নির্ধারিত সময়ের মধ্যেই তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার আশা করা হচ্ছে।
কলেজ কর্তৃপক্ষ উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে

মাগুরার শ্রীপুর উপজেলার দারিয়াপুর ডিগ্রি কলেজের বিদায় অনুষ্ঠানে এক শিক্ষার্থীর বোরখা পরে মঞ্চে নৃত্য পরিবেশনের ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। এ ঘটনার পর কলেজ কর্তৃপক্ষ একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করে।

জানা গেছে, গত ২৮ জুন কলেজের বিদায় অনুষ্ঠানে ওই নৃত্য পরিবেশনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে প্রতিক্রিয়া দেখা দেয়। পরে গত ১ জুলাই চৌগাছি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।

তদন্ত কমিটির অন্য সদস্যরা হলেন কলেজ পরিচালনা পর্ষদের হিতৈষী সদস্য মছিহুল আজম, কলেজের উপাধ্যক্ষ সুব্রত বিশ্বাস, প্রভাষক (আইসিটি) মহিদুল ইসলাম এবং সাংবাদিক খান আবু হাসান লিটন।

তদন্তের স্বার্থে কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি অ্যাডভোকেট তরিকুল ইসলামকে ব্যক্তিগতভাবে উপস্থিত হয়ে বক্তব্য দিতে অনুরোধ করা হয়। তিনি সোমবার ঢাকা থেকে কলেজে এসে তদন্ত কমিটির সামনে নিজের বক্তব্য উপস্থাপন করেন।

এদিকে গত ৪ জুলাই কলেজের অধ্যক্ষ রমেন্দ্রনাথ বাছাড়কে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

তদন্ত কমিটির আহ্বায়ক আবুল কালাম আজাদ বলেন, তদন্ত কার্যক্রম এখনো চলমান রয়েছে। ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তির বক্তব্য নেওয়া হচ্ছে। নির্ধারিত পাঁচ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার লক্ষ্য রয়েছে এবং দ্রুতই এ কাজ শেষ হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি অ্যাডভোকেট তরিকুল ইসলাম বলেন, ঘটনাটি অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক। তদন্ত কমিটির আহ্বানে তিনি উপস্থিত হয়ে নিজের বক্তব্য দিয়েছেন। তিনি আশা করেন, তদন্ত কমিটি নিরপেক্ষভাবে তদন্ত সম্পন্ন করে দ্রুত প্রতিবেদন জমা দেবে।

১০৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন