সর্বশেষ

সারাদেশ

দুদকের মামলায় ফরিদপুরের সাবেক সাব-রেজিস্ট্রার ইউসুফ আলী কারাগারে

আবিদ জামান, ফরিদপুর
আবিদ জামান, ফরিদপুর

মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬ ৪:৫৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ফরিদপুরে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় সাবেক সদর সাব-রেজিস্ট্রার মো. ইউসুফ আলী মিয়ার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। হেবা ঘোষণাপত্রের একটি দলিলের গুরুত্বপূর্ণ অংশ পরিবর্তন করে জমি আত্মসাতের চেষ্টার অভিযোগে এ মামলা করা হয়েছে।

ফরিদপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় সাবেক সদর সাব-রেজিস্ট্রার মো. ইউসুফ আলী মিয়ার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

রোববার বিকেলে আদালতের বিচারক সেলিম রেজা এ আদেশ দেন। এর আগে ইউসুফ আলী মিয়া আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে শুনানি শেষে আদালত আবেদন খারিজ করেন।

মামলায় অপর চার আসামি হলেন ফরিদপুর সাব-রেজিস্ট্রি অফিসের তুলনাকারক মো. মেহেদী হাসান, নকলকারক মনোয়ার হোসেন, পাঠক মো. জাহিদ শেখ এবং দলিলের দাতা মো. জিন্নাহ শেখ।

মামলার এজাহার অনুযায়ী, ফরিদপুর সদর সাব-রেজিস্ট্রি অফিসে একটি মূল্যবান হেবা ঘোষণাপত্রের দলিলের মূল কপিতে ফ্লুইড ব্যবহার করে গুরুত্বপূর্ণ অংশ মুছে এবং ঘষামাজা করে তথ্য পরিবর্তনের মাধ্যমে জমি আত্মসাতের চেষ্টা করা হয়।

অভিযোগে বলা হয়েছে, আসামিরা পরস্পরের যোগসাজশে দলিলের ষষ্ঠ পৃষ্ঠার একটি গুরুত্বপূর্ণ অংশ পরিবর্তন করেন। পরে পরিবর্তিত দলিলটি সরকারি নথিতে অন্তর্ভুক্ত করা হয়। এর ফলে দলিলের প্রকৃত গ্রহীতা ও অভিযোগকারী মো. খলিলুর রহমানকে প্রায় ৯ শতাংশ জমির দখল থেকে বঞ্চিত করার চেষ্টা করা হয়েছে।

এজাহারে আরও উল্লেখ করা হয়, দলিলে থাকা স্ট্যাম্পের শেষ লাইনের পরের একটি গুরুত্বপূর্ণ বাক্য অসৎ উদ্দেশ্যে সম্পূর্ণ মুছে ফেলা হয়, যা দলিলের মূল তথ্য পরিবর্তনে ব্যবহৃত হয়েছে বলে অভিযোগ রয়েছে।

দুদকের প্রাথমিক অনুসন্ধান ও তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ার পর ২০২৬ সালের ১ ফেব্রুয়ারি ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সরদার আবুল বাসার বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলায় আসামিদের বিরুদ্ধে সরকারি ক্ষমতার অপব্যবহার, প্রতারণা, জালিয়াতি, অপরাধমূলক বিশ্বাসভঙ্গ এবং অসৎ উদ্দেশ্যে অন্যায় সুবিধা নেওয়ার অভিযোগ আনা হয়েছে।

দুদকের ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিদর্শক শামীম হোসেন বলেন, তদন্তে এ ঘটনার সঙ্গে অন্য কোনো ব্যক্তি বা কর্মকর্তার সম্পৃক্ততা পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

১১৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন