সর্বশেষ

সারাদেশ

গোপালগঞ্জে পল্লী উন্নয়ন দিবসে বিতরণ হলো ঋণ ও গাছের চারা

বাদল সাহা, গোপালগঞ্জ
বাদল সাহা, গোপালগঞ্জ

সোমবার, ৬ জুলাই, ২০২৬ ১০:৪৮ অপরাহ্ন

শেয়ার করুন:
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা এবং উপকারভোগীদের মধ্যে ঋণ ও গাছের চারা বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা পল্লী উন্নয়ন অফিসের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে গ্রামীণ উন্নয়ন ও কর্মসংস্থান বৃদ্ধিতে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।
গাছের চারা বিতরণ

‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ; সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হয়েছে।

রোববার দুপুরে টুঙ্গিপাড়া উপজেলা প্রশাসন ও উপজেলা পল্লী উন্নয়ন অফিসের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলা চত্বরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় গিয়ে শেষ হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহিরুল আলম। এতে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি শেখ সালাহ উদ্দিন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. হোসেন মিয়া, কৃষি কর্মকর্তা রাকিবুল ইসলাম, সিনিয়র মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাছার, টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রকাশ চক্রবর্তী।

দিবসটি উপলক্ষে ১০০ জন উপকারভোগীর মধ্যে মোট ২০০টি ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়। একই সঙ্গে পাঁচজন উদ্যোক্তার মধ্যে ৯ লাখ ৬৯ হাজার টাকার উদ্যোক্তা ঋণ এবং ২০ জন সমিতি ও দলের সদস্যের মধ্যে ১০ লাখ ৫৫ হাজার টাকার ক্ষুদ্র ঋণ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিআরডিবির কর্মকর্তা-কর্মচারী, সমিতির সদস্য, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে পল্লী উন্নয়ন কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখা জরুরি। কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য হ্রাস, নারীর ক্ষমতায়ন এবং টেকসই গ্রামীণ উন্নয়নে বিআরডিবির বিভিন্ন কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ ধরনের কার্যক্রম আরও বিস্তৃত করতে সরকারি প্রতিষ্ঠান, স্থানীয় প্রশাসন এবং জনগণের সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলেও তারা মত দেন।

১৩৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন