সর্বশেষ

সারাদেশ

কুয়াকাটায় ধরা পড়ল ২ কেজির বেশি ওজনের ইলিশ, বিক্রি হলো ৭ হাজার টাকায়

এ এম মিজানুর রহমান বুলেট, কুয়াকাটা
এ এম মিজানুর রহমান বুলেট, কুয়াকাটা

রবিবার, ৫ জুলাই, ২০২৬ ৫:৪৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে ধরা পড়েছে ২ কেজি ১০০ গ্রাম ওজনের একটি বিশাল আকৃতির ইলিশ মাছ। শনিবার সকালে মহিপুরের আলীপুর মৎস্য অবতরণ কেন্দ্রে নিলামের মাধ্যমে এই রেকর্ড দামের ইলিশটি বিক্রি করা হয়। সুস্বাদু ও দানবাকৃতির এই রূপালি ইলিশটি দেখতে স্থানীয় ব্যবসায়ী ও উৎসুক জনতা আলীপুর ঘাটে ভিড় জমান।
ইলিশের দাম ৭ হাজার টাকা

উপকূলীয় মৎস্য বন্দর আলীপুরের মেসার্স আনিষা এন্টারপ্রাইজ মৎস্য আড়তে এই মাছটি বিক্রির জন্য আনা হয়। সেখানে উন্মুক্ত ডাকের মাধ্যমে প্রতি মণ ১ লাখ ৩০ হাজার টাকা দরে মাছটির মূল্য নির্ধারণ করা হয়। সেই হিসাবে ২ কেজি ১০০ গ্রাম ওজনের এই একক ইলিশটির দাম দাঁড়িয়েছে ৬ হাজার ৮২৫ টাকা। ঢাকার বাজারে বিক্রির উদ্দেশ্যে স্থানীয় খুচরা পাইকার আবদুর রহমান মাছটি কিনে নেন।

ইলিশটির শিকারি জেলে কাদের মাঝি জানান, গভীর বঙ্গোপসাগরে ‘জলতরঙ্গ’ নামের একটি ফিশিং ট্রলার নিয়ে তিনি মাছ ধরতে যান। সাগরে জাল ফেলার কিছুক্ষণের মধ্যেই অন্য মাছের সাথে এই বিশালাকার ইলিশটি ধরা পড়ে। চলতি মৌসুমে ইলিশের খরা চললেও এমন বড় মাছ পেয়ে তিনি অত্যন্ত আনন্দিত ও সন্তুষ্ট।

আলীপুর মৎস্য অবতরণ কেন্দ্রের ব্যবসায়ীরা জানান, চলতি ইলিশ মৌসুমে এত বড় সাইজের মাছ সাধারণত খুব একটা দেখা মিলছে না। ফলে নিলামে এই মাছটি নিয়ে ব্যাপক উৎসাহ তৈরি হয়েছিল। বড় সাইজের হওয়ায় এর বাজারমূল্যও প্রত্যাশার চেয়ে বেশি পাওয়া গেছে।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, গভীর সমুদ্রের পাশাপাশি এখন উপকূলের কাছাকাছি অঞ্চলেও বড় আকারের ইলিশের দেখা মিলছে, যা জেলেদের জন্য অত্যন্ত আশাব্যাঞ্জক। ইলিশের উৎপাদন বৃদ্ধির এই ধারাবাহিকতা বজায় থাকলে বাজারে দ্রুতই সাধারণ ক্রেতাদের নাগালের মধ্যে দাম চলে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।

১১৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন