সর্বশেষ

সারাদেশ

উল্লাপাড়ায় দেশসেরা ক্ষুদে দৌড়বিদ রিফাতকে বর্ণাঢ্য সংবর্ধনা

স্বপন মির্জা, সিরাজগঞ্জ
স্বপন মির্জা, সিরাজগঞ্জ

শনিবার, ৪ জুলাই, ২০২৬ ১১:৩২ অপরাহ্ন

শেয়ার করুন:
জাতীয় পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় দৌড়ে প্রথম স্থান অর্জন করে দেশসেরা হয়েছে সিরাজগঞ্জের উল্লাপাড়ার ক্ষুদে দৌড়বিদ রাকিবুল ইসলাম রিফাত। তার এই গৌরবময় সাফল্যে তাকে নিজ এলাকায় এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে সংবর্ধনা দেওয়া হয়েছে। স্থানীয় একটি সামাজিক সংগঠনের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে রিফাতকে নানা উপহার ও সম্মাননা দেওয়া হয়।
রিফাতকে সংবর্ধনা

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বেতবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত জাতীয় পর্যায়ের প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬-এ ১০০ মিটার দৌড়ে প্রথম স্থান অধিকার করে বেতবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র রাকিবুল ইসলাম রিফাত। এছাড়া একই প্রতিযোগিতায় দীর্ঘ লাফে দ্বিতীয় স্থান অর্জন করে সে দেশজুড়ে আলোড়ন সৃষ্টি করে।

স্বেচ্ছাসেবী সংগঠন ‘বেতবাড়ী বিপ্লবী ক্লাব’ আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উল্লাপাড়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মুস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুল পরিচালনা কমিটির সভাপতি মো. আব্দুল মান্নান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি আনোয়ারুল ইসলাম তোতা এবং উল্লাপাড়া পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা শ্রীকান্ত বাবু বিশ্বাস।

অনুষ্ঠানের শুরুতে ক্ষুদে অ্যাথলেট রিফাতকে ফুলের মালা দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান গ্রামবাসী ও শিক্ষকেরা। এরপর অতিথিরা রিফাতের হাতে সাফল্যের স্মারক ক্রেস্ট, নগদ অর্থ, খেলাধুলার বিশেষ পোশাক ও আকর্ষণীয় পুরস্কার তুলে দেন। এ সময় বক্তারা রিফাতের এই অনন্য অর্জনকে পুরো জেলার গৌরব হিসেবে অভিহিত করেন এবং তার ভবিষ্যৎ উজ্জ্বল ক্যারিয়ারের জন্য শুভকামনা জানান।

সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, মার্চেন্ট পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক মো. সাইদুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মালেক এবং বেতবাড়ী বিপ্লবী ক্লাবের উপদেষ্টা সাংবাদিক আবু বকর সিদ্দিক বাবু। অনুষ্ঠানে স্থানীয় সুধীজন, অভিভাবক ও বিদ্যালয়ের বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত থেকে রিফাতকে করতালির মাধ্যমে উৎসাহিত করেন।

১১৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন