সর্বশেষ

সারাদেশ

সলঙ্গায় প্রাত ভ্রমণে গিয়ে ট্রাকচাপায় ২ পথচারী নিহত

স্বপন মির্জা, সিরাজগঞ্জ
স্বপন মির্জা, সিরাজগঞ্জ

মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬ ৩:২৪ অপরাহ্ন

শেয়ার করুন:
সিরাজগঞ্জের সলঙ্গার হাটিকুমরুল ইন্টারচেঞ্জ গোল চত্বর এলাকায় প্রাত ভ্রমণে বেরিয়ে দ্রুতগামী ট্রাকচাপায় দুই পথচারী নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল পৌনে সাতটার দিকে ঘন কুয়াশার কারণে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন সলঙ্গার পার্শ্ববর্তী ধোপাকান্দি গ্রামের দলিল লেখক মো. আব্দুল আলীম (৪০) এবং একই এলাকার বাসিন্দা ঠান্ডু সরকার (৬০)। দুর্ঘটনার পর পরই এলাকা জুড়ে গভীর শোকের ছায়া নেমে আসে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে আব্দুল আলীম ও ঠান্ডু সরকার একসঙ্গে প্রাত ভ্রমণে বের হয়ে হাটিকুমরুল গোল চত্বর এলাকার মহাসড়ক দিয়ে হাঁটছিলেন। এ সময় ঢাকা থেকে উত্তরবঙ্গগামী পাথরবোঝাই একটি দ্রুতগতির ট্রাক কুয়াশার মধ্যে তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই দুই পথচারীর করুণ মৃত্যু হয়।

ঘটনার পর পুলিশ স্থানীয়দের সহায়তায় নিহতদের মরদেহ উদ্ধার করে এবং আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করে। হাটিকুমরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন জানান, ঘন কুয়াশার কারণে সড়ক দেখতে না পেয়ে এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। ঘাতক ট্রাকটি শনাক্ত ও আটক করতে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে।

১০৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০