সর্বশেষ

সারাদেশ

মা বিড়াল হত্যায় অভিনব সাজা: ৬ মাস সব কুকুর-বিড়ালকে খাওয়াতে হবে দোকানিকে

মুসা মিয়া, হিলি, দিনাজপুর
মুসা মিয়া, হিলি, দিনাজপুর

মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬ ৩:৩২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
দিনাজপুরের ঘোড়াঘাটে ফাঁদ পেতে মা বিড়াল হত্যার ঘটনায় অভিযুক্ত এক বেকারি দোকানিকে ব্যতিক্রমী শাস্তি দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আদালতের মুচলেকার শর্তানুযায়ী, অভিযুক্ত দোকানিকে আগামী ছয় মাস বলগাড়ি বাজারের সব কুকুর ও বিড়ালের খাবারের ব্যবস্থা করতে হবে।

শনিবার রাতে বলগাড়ি বাজারের বেকারি ব্যবসায়ী সারোয়ার হোসেনের দোকানে একটি বিড়াল বারবার খাবার নষ্ট করায় তিনি দড়ির ফাঁদ পাতেন। গভীর রাতে খাবারের খোঁজে এসে ফাঁদে আটকা পড়ে একটি মা বিড়াল মারা যায়। এতে নিহত বিড়ালটির দুটি ছোট ছানা নিঃসঙ্গ হয়ে পড়ে, যা দেখে স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

বিষয়টি মেনে নিতে না পেরে স্থানীয় প্রাণিপ্রেমী যুবক মেহেদী হাসান ইমু সুবিচারের দাবিতে উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ে অভিযোগ জানান। পরবর্তীতে প্রশাসন অভিযুক্ত দোকানিকে তলব করলে তিনি নিজের অপরাধ স্বীকার করেন এবং অনুশোচনা প্রকাশ করেন।

ঘোড়াঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল আল মামুন কাওসার শেখ জানান, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। অভিযুক্ত দোকানি ক্ষমা চাওয়ায় তাঁকে সতর্ক করার পাশাপাশি পরবর্তী ছয় মাস এলাকার সব পথপ্রাণীকে নিয়মিত খাবার দেওয়ার নির্দেশ দিয়ে মুচলেকা নেওয়া হয়েছে।

১০৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০