সর্বশেষ

জাতীয়

এনআইডি সংশোধনের নামে প্রতারণা কিভাবে কেন, সতর্ক করল ইসি

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬ ৩:৩৯ অপরাহ্ন

শেয়ার করুন:
জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য সংশোধন করে দেওয়ার কথা বলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা করছে একটি চক্র। হোয়াটসঅ্যাপ ও ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে নির্বাচন কমিশনের কর্মকর্তা পরিচয় দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্রের সদস্যরা। এ বিষয়ে সবাইকে সতর্ক করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)।

জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য সংশোধনের নামে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণার বিষয়ে সতর্কবার্তা দিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। সংস্থাটি জানিয়েছে, প্রতারক চক্রের সদস্যরা হোয়াটসঅ্যাপ ও ফেসবুক মেসেঞ্জার ব্যবহার করে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আদায় করছে।

রোববার (১৫ নভেম্বর) নির্বাচন কমিশন সচিবালয়ের জনসংযোগ অধিশাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন নির্বাচন কমিশনের পরিচালক (জনসংযোগ) মো. আব্দুল মমিন সরকার।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতারক চক্রের সদস্যরা নিজেদের নির্বাচন কমিশনের কর্মকর্তা হিসেবে পরিচয় দিচ্ছে। এমনকি কোনো কোনো ক্ষেত্রে নির্বাচন কমিশন সচিবালয়ের কর্মকর্তাদের ব্যক্তিগত ছবিও ব্যবহার করছে তারা। এরপর এনআইডির তথ্য সংশোধন করে দেওয়ার আশ্বাস দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে।

এ ধরনের প্রতারণা থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন। সংস্থাটি স্পষ্ট করে জানিয়েছে, এনআইডি সংশোধনসহ পরিচয়পত্র-সংক্রান্ত কোনো ধরনের সেবা দিতে বাংলাদেশ নির্বাচন কমিশন হোয়াটসঅ্যাপ, ফেসবুক মেসেঞ্জার কিংবা অন্য কোনো সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে না।

এনআইডি-সংক্রান্ত যেকোনো সেবা পেতে সংশ্লিষ্ট উপজেলা বা থানা নির্বাচন অফিসে যোগাযোগ করার পরামর্শ দিয়েছে কমিশন। এ ছাড়া প্রয়োজনীয় তথ্য ও সেবা পেতে নির্বাচন কমিশনের ১০৫ নম্বর হটলাইনে কল করতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অনলাইন প্রতারকদের বিষয়ে নিজে সতর্ক থাকার পাশাপাশি বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজন ও প্রতিবেশীদেরও সচেতন করতে হবে।

১০৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০