সর্বশেষ

সারাদেশ

টুঙ্গিপাড়ায় ৯ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, বৃদ্ধ কাউন্সিলর প্রার্থী গ্রেফতার

বাদল সাহা, গোপালগঞ্জ
বাদল সাহা, গোপালগঞ্জ

শনিবার, ৪ জুলাই, ২০২৬ ২:৩৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ৯ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রীকে কলা খাওয়ার লোভ দেখিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে এক বৃদ্ধের বিরুদ্ধে। জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল পেয়ে পুলিশ অভিযুক্ত জাকির হোসেন শেখকে (৬০) গ্রেফতার করেছে। এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

গ্রেফতারকৃত জাকির হোসেন শেখ উপজেলার পাটগাতী সর্দারপাড়া গ্রামের বাসিন্দা। তিনি আগামী পৌর নির্বাচনে একটি ওয়ার্ড থেকে কাউন্সিলর প্রার্থী হিসেবে প্রচার চালাচ্ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি কওমি মহিলা মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ছাত্রী।

পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে ওই শিশুটি বাড়ি থেকে পানি আনতে গেলে অভিযুক্ত জাকির হোসেন তাকে কলা খাওয়ার প্রলোভন দেখিয়ে নিজের ঘরে ডেকে নেন। সেখানে দরজা বন্ধ করে ধর্ষণের চেষ্টা করা হলে শিশুটি চিৎকার শুরু করে। মেয়ের কণ্ঠ শুনে মা ঘরের দরজায় ধাক্কা দিলে অভিযুক্ত ব্যক্তি দরজা খুলে শিশুটিকে ছেড়ে দেন এবং নিজে ঘরে তালাবন্ধ হয়ে থাকেন।

পরবর্তীতে বিষয়টি জানাজানি হলে শিশুটির মামা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করে বিষয়টি অবহিত করেন। খবর পেয়ে টুঙ্গিপাড়া থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে অবরুদ্ধ অবস্থা থেকে আটক করে থানায় নিয়ে যায়।

ভুক্তভোগীর মা-বাবা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অভিযুক্তের দৃষ্টান্তমূলক ও সর্বোচ্চ শাস্তির দাবি করেছেন। টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ৯৯৯-এ তথ্য পেয়ে পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়েছে। বর্তমানে অভিযুক্ত ব্যক্তি পুলিশ হেফাজতে রয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

১২৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন