সর্বশেষ

সারাদেশ

প্রধানমন্ত্রীর নজরুল বর্ষ উদ্বোধন: মুন্সীগঞ্জে ভিডিওতে যুক্ত জেলা প্রশাসন

মুহাম্মদ নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ
মুহাম্মদ নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ

বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬ ৭:৩৪ অপরাহ্ন

শেয়ার করুন:
বাংলাদেশ সচিবালয়স্থ প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে আজ বৃহস্পতিবার (২ জুলাই ২০২৬) সকালে আনুষ্ঠানিকভাবে নজরুল বর্ষ ২০২৬–২৭-এর উদ্বোধন ঘোষণা করা হয়। অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে দেশের সব বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক এবং নির্বাচিত উপজেলা নির্বাহী কর্মকর্তারা যুক্ত ছিলেন।

ভিডিও কনফারেন্সে মুন্সিগঞ্জে নজরুল বর্ষ উদ্বোধন

সকাল ১০টায় অনুষ্ঠিত এ উদ্বোধনী অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান নজরুল বর্ষ ২০২৬–২৭-এর উদ্বোধন ঘোষণা করেন। এ সময় দেশের বিভিন্ন প্রশাসনিক পর্যায়ের কর্মকর্তারা ভার্চুয়ালি সংযুক্ত হয়ে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে দেশের সকল বিভাগীয় কমিশনার, সকল জেলা প্রশাসক এবং নির্বাচিত ৭৪টি উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ (ইউএনও) অনুষ্ঠানে যুক্ত হন। এটি নজরুল বর্ষের আনুষ্ঠানিক সূচনাকে কেন্দ্র করে জাতীয় পর্যায়ের একটি সমন্বিত আয়োজন হিসেবে অনুষ্ঠিত হয়।

মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় থেকেও ভিডিও কনফারেন্সিংয়ে অংশগ্রহণ করা হয়। এতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী, পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম, পিপিএম, জেলা পরিষদের প্রশাসক জনাব এ. কে. এম. ইরাদত এবং অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ মাহমুদুর রহমান খোন্দকারসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষাবিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং গণমাধ্যমকর্মীরাও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক নজরুল ইসলামের অসাম্প্রদায়িক চেতনা, মানবতাবাদ, সাম্য, ন্যায়বিচার ও দেশপ্রেমের আদর্শকে ধারণ করার আহ্বান জানান। তিনি বলেন, নজরুলের আদর্শকে ভিত্তি করে একটি উন্নত, মানবিক, জ্ঞানভিত্তিক, সংস্কৃতিমনা ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

১৩৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন