সর্বশেষ

সারাদেশ

গোয়ালন্দে চাঞ্চল্যকর গোয়ালন্দে জাহাঙ্গীর হত্যা মামলায় ৬ আসামির জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ

স্টাফ রিপোর্টার, রাজবাড়ী
স্টাফ রিপোর্টার, রাজবাড়ী

বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬ ৪:৩৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার আলোচিত জাহাঙ্গীর হত্যা মামলায় ৬ আসামির জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। বুধবার শুনানি শেষে আদালত তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। মামলার তদন্ত চলমান রয়েছে এবং পলাতক আসামিদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত আছে।

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার চাঞ্চল্যকর জাহাঙ্গীর হত্যা মামলায় ৬ আসামির জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার (১ জুলাই) রাজবাড়ীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আসামিদের জামিন আবেদন নিয়ে শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মহসিন হাসান জামিন আবেদন খারিজ করে তাদের জেলহাজতে পাঠানোর আদেশ দেন।

কারাগারে পাঠানো আসামিরা হলেন— মো. বাহাদুর প্রামানিক (২০), রাসেল (২৫), মো. রায়হান মোল্লা (২৫), মো. রোকন শেখ (৫০), রেজাউল (৪০) এবং সুজাত সরদার (২৫)।

মামলা সূত্রে জানা যায়, গত ২৬ এপ্রিল গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের দক্ষিণ উজানচর এলাকায় ছাগল দিয়ে ঘাস খাওয়ানোকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। পরে সেই বিরোধের জেরে জাহাঙ্গীর মল্লিকের বাড়িতে পূর্বপরিকল্পিত হামলার অভিযোগ ওঠে।

অভিযোগ অনুযায়ী, মানিক মোল্লা, আলম মণ্ডলসহ ১৩ থেকে ১৪ জন দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে জাহাঙ্গীরের ওপর হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে তিনি গুরুতর আহত হন। হামলাকারীরা তাকে মৃত ভেবে ঘটনাস্থলে ফেলে পালিয়ে যায় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

পরে স্বজনেরা জাহাঙ্গীরকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করান। দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর গত ৭ জুন তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জাহাঙ্গীরের মৃত্যুর পর এ ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়। মামলাটির তদন্ত বর্তমানে চলমান রয়েছে।

এদিকে আদালতের আদেশে ৬ আসামিকে কারাগারে পাঠানো হয়েছে। মামলার পলাতক অন্যান্য আসামিদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।

১১৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন