সর্বশেষ

সারাদেশ

নাচোলে ১৭১তম ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস পালিত

আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ
আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ

বুধবার, ১ জুলাই, ২০২৬ ৪:৩৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ১৭১তম ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, আদিবাসী নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বক্তারা সাঁওতাল বিদ্রোহের ইতিহাস ও নতুন প্রজন্মের কাছে এর চেতনা তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন।

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে ১৭১তম ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে নাচোল আদিবাসী একাডেমির উদ্যোগে মঙ্গলবার (৩০ জুন) সকালে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

সকালে আদিবাসী একাডেমির কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি র‍্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে একাডেমির সভাপতি বিধান সিংয়ের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাচোল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রিয়াংকা দাস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নাচোলের সহকারী কমিশনার (ভূমি) সুলতানা রাজিয়া এবং নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকোমল চন্দ্র দেবনাথ।

আলোচনা সভায় বক্তারা বলেন, ১৮৫৫ সালের ৩০ জুন ব্রিটিশ ঔপনিবেশিক শাসক এবং তাদের সহযোগী স্থানীয় জমিদার ও মহাজনদের শোষণ-নিপীড়নের বিরুদ্ধে সিধু, কানু, চাঁদ ও ভৈরবের নেতৃত্বে সাঁওতাল জনগোষ্ঠী ঐতিহাসিক বিদ্রোহে অংশ নেয়। এই আন্দোলন শুধু আদিবাসীদের অধিকার রক্ষার সংগ্রাম ছিল না, বরং ভারতীয় উপমহাদেশে ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে প্রতিরোধের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হয়।

বক্তারা নতুন প্রজন্মের কাছে সাঁওতাল বিদ্রোহের ইতিহাস, চেতনা এবং বীর শহীদদের আত্মত্যাগ তুলে ধরার আহ্বান জানান।

আয়োজক সূত্রে জানা যায়, নাচোল আদিবাসী একাডেমির সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এ অনুষ্ঠানে সহযোগিতা করেছে রাণী ইলামিত্র স্মৃতি সংসদ, নাচোল।

অনুষ্ঠানে স্থানীয় সুধীজন, আদিবাসী সম্প্রদায়ের সদস্য, গণমাধ্যমকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। সমাপনী বক্তব্যে সভাপতি বিধান সিং উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

১২৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন