সর্বশেষ

সারাদেশ

জাতীয় বেসবলে সাফল্য: মুন্সীগঞ্জ দলের ডিসির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ
নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ

বুধবার, ১ জুলাই, ২০২৬ ১:১২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নবম জাতীয় বেসবল প্রতিযোগিতায় দুর্দান্ত সাফল্য অর্জন করেছে মুন্সীগঞ্জ জেলা বেসবল দল। দেশজুড়ে চতুর্থ এবং জেলাগুলোর মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করায় দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের অভিনন্দন জানিয়েছেন জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী।

মঙ্গলবার (৩০ জুন) দুপুরে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী-এর কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় খেলোয়াড়দের সাথে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার খাদিজা পারভিন এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ মাহমুদুর রহমান খোন্দকার। জেলা প্রশাসক জাতীয় পর্যায়ে দলের এই গৌরবোজ্জ্বল অর্জনে সন্তোষ প্রকাশ করেন এবং খেলোয়াড় ও কোচিং স্টাফদের শুভেচ্ছা জানান।

খেলোয়াড়দের উদ্দেশ্যে জেলা প্রশাসক বলেন, খেলাধুলা তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে মেধা বিকাশে সহায়তা করে। একই সাথে এটি নেতৃত্ব এবং পারস্পরিক সহযোগিতার মনোভাব গড়ে তোলে। ভবিষ্যতে আরও বড় সাফল্য অর্জনের লক্ষ্যে তিনি নিয়মিত অনুশীলন ও কঠোর পরিশ্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

পরিশেষে জেলা ক্রীড়াঙ্গনের এই ধারা অব্যাহত রাখতে জেলা প্রশাসনের পক্ষ থেকে সকল ধরণের সার্বিক সহযোগিতা ও পৃষ্ঠপোষকতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী।

২৭৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০