সর্বশেষ

জাতীয়

ঢাকায় ট্রাফিক আইন লঙ্ঘনে ২,২৯৪ মামলা ডিএমপি'র

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬ ৮:৪৩ অপরাহ্ন

শেয়ার করুন:
রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করে মোট ২,২৯৪টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশ-এর ট্রাফিক বিভাগ। সোমবার (২৯ জুন) পরিচালিত এ অভিযানে শত শত যানবাহন ডাম্পিং ও রেকার করা হয়েছে।
আইন লঙ্ঘনে মামলা

ঢাকা মহানগর পুলিশ সূত্রে জানা যায়, রাজধানীর আটটি ট্রাফিক বিভাগে একযোগে অভিযান চালিয়ে এসব মামলা করা হয়।

ট্রাফিক-রমনা বিভাগে ১০টি বাস, ১টি ট্রাক, ৫টি কাভার্ডভ্যান, ১৩টি সিএনজি ও ৩৪টি মোটরসাইকেলসহ মোট ১০৭টি মামলা হয়।

লালবাগ বিভাগে ১৭টি বাস, ১৪টি ট্রাক, ১টি কাভার্ডভ্যান, ২৯টি সিএনজি ও ১২৪টি মোটরসাইকেলসহ মোট ২২৪টি মামলা করা হয়।

মতিঝিল বিভাগে ১৩টি বাস, ৩টি ট্রাক, ১৯টি কাভার্ডভ্যান, ৯৬টি সিএনজি ও ২১৪টি মোটরসাইকেলসহ সর্বোচ্চ ৪২২টি মামলা হয়।

ওয়ারী বিভাগে ১৩টি বাস, ২১টি ট্রাক, ১৬টি কাভার্ডভ্যান, ১৮টি সিএনজি ও ৫৩টি মোটরসাইকেলসহ ১৬৯টি মামলা করা হয়।

তেজগাঁও বিভাগে ১৫টি বাস, ৬টি ট্রাক, ৮টি কাভার্ডভ্যান, ৫৮টি সিএনজি ও ১৩২টি মোটরসাইকেলসহ ২৭০টি মামলা হয়।

মিরপুর বিভাগে ১৩টি বাস, ৬টি ট্রাক, ২৩টি কাভার্ডভ্যান, ৮৪টি সিএনজি ও ৩২৭টি মোটরসাইকেলসহ ৫২৩টি মামলা হয়—যা বিভাগগুলোর মধ্যে অন্যতম সর্বোচ্চ।

উত্তরা বিভাগে ২৭টি বাস, ১টি ট্রাক, ২১টি কাভার্ডভ্যান, ৮৬টি সিএনজি ও ১৪৫টি মোটরসাইকেলসহ ৩৭৫টি মামলা করা হয়।

গুলশান বিভাগে ২৯টি বাস, ১০টি কাভার্ডভ্যান, ৩৬টি সিএনজি ও ৬০টি মোটরসাইকেলসহ ২০৪টি মামলা হয়।

অভিযান চলাকালে মোট ৫১০টি যানবাহন ডাম্পিং ও ৩৪৩টি গাড়ি রেকার করা হয়। ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

১০৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন